২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার লক্ষ্য গ্রুপের শ্রেষ্ঠত্ব

সুপার এইটে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলা শ্রীলঙ্কার সামনে এবার ইংল্যান্ড। সোমবার গতবারের চ্যাম্পিয়নদের হারাতে পারলে গ্র“প-সেরা হিসেবে শেষ চারে পা রাখবে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 03:33 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুপার এইটে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলা শ্রীলঙ্কার সামনে এবার ইংল্যান্ড। সোমবার গতবারের চ্যাম্পিয়নদের হারাতে পারলে গ্রুপ-সেরা হিসেবে শেষ চারে পা রাখবে স্বাগতিকরা। এক নম্বর গ্রুপে প্রত্যেক দলের দুটি করে খেলা শেষে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা শ্রীলঙ্কা অনেকটাই নিশ্চিন্ত। নিট রান রেটেও (+১.০২৯) তারা অনেকখানি এগিয়ে। ২ পয়েন্ট করে নিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে ইংল্যান্ড (-০.১১৫) ও ওয়েস্ট ইন্ডিজ (-০.৬২১)। দুই ম্যাচেই হেরে যাওয়া নিউজিল্যান্ডের (-০.২৬৮) বিদায় মোটামুটি নিশ্চিত। সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে গেলেও শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের মনে ইংল্যান্ডের দুই আক্রমণাত্মক ব্যাটসম্যান এউইন মরগান ও লুক রাইটকে নিয়ে দুর্ভাবনা। তিনি বলেন, “তারা দুজন (মরগান ও লুক) অনেক দিন ধরেই খেলছে। এউইন ধারাবাহিকভাবে খেললেও লুক নিয়মিত সুযোগ পায় না। তবে সে অনেক দিন ধরে দলের সঙ্গে আছে। সে অনেক টি-টোয়েন্টি ম্যাচও খেলেছে।” “যে কোনো খেলাতেই জয়ের ধারা বজায় রাখা খুবই জরুরি। আমাদেরও তাই ধারাবাহিকতা ধরে রাখা দরকার। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছি বলে আমরা রোমাঞ্চিত। তারা আমাদের সামনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেবে। আমরাও সেই চ্যালেঞ্জের দিকে সাগ্রহে তাকিয়ে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩০ঘ.