২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুরালিধরনের ‘বাজির ঘোড়া’ পাকিস্তান

স্পিনাররাই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণ করবেন বলে মনে করেন মুত্তিয়া মুরালিধরন। সাঈদ আজমল, শহীদ আফ্রিদি আর মোহাম্মদ হাফিজকে নিয়ে গড়া শক্তিশালী স্পিন-আক্রমণের কারণে শিরোপা লড়াইয়ে পাকিস্তানকে সবচেয়ে এগিয়ে রাখছেন শ্রীলঙ্কার স্পিন-কিংবদন্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 01:57 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পিনাররাই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণ করবেন বলে মনে করেন মুত্তিয়া মুরালিধরন। সাঈদ আজমল, শহীদ আফ্রিদি আর মোহাম্মদ হাফিজকে নিয়ে গড়া শক্তিশালী স্পিন-আক্রমণের কারণে শিরোপা লড়াইয়ে পাকিস্তানকে সবচেয়ে এগিয়ে রাখছেন শ্রীলঙ্কার স্পিন-কিংবদন্তি। ‘দ্য ডেইলি এক্সপ্রেস’ পত্রিকায় নিজের কলামে তিনি লিখেছেন, “এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেও টুর্নামেন্টের ভবিষ্যত সম্পর্কে কিছু বলা ভীষণ কঠিন ছিল। এখনো তা সহজ নয়। অন্তত আধা ডজন দল শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে সুপার এইটে এসে আমার মনে হচ্ছে ভালো স্পিন আক্রমণ আছে এমন দলই শিরোপা জিততে পারবে।” টেস্ট-ওয়ানডে দুটোরই সর্বোচ্চ উইকেটের মালিক এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রাখছেন পাকিস্তানকে। তিনি লিখেছেন, “পাকিস্তানের ধীর গতির বোলারদেরই সেরা বলে মনে হচ্ছে। তাদের শেষ পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে।” টেস্টে ৮০০ উইকেট নেয়া ‘মুরালি’র মতে শ্রীলঙ্কাও বিপজ্জনক দল। স্বদেশ সম্পর্কে মূল্যায়ন করে তিনি লিখেছেন, “আমার শ্রীলঙ্কা কতটা বিপজ্জনক দল আগামীকাল (সোমবার) তা ভালো ভাবেই টের পাবে ইংল্যান্ড। তবে এই মুহূর্তে পাকিস্তানের বিপক্ষে কেউ খেলতে চাইবে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৫৩ঘ.