২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে হারিয়ে স্বপ্ন বাঁচিয়ে রাখল ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে রোববারের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ভারত। বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয় অধরাই রয়ে গেল পাকিস্তানের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 01:38 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে রোববারের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ভারত। বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয় অধরাই রয়ে গেল পাকিস্তানের। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বলে ১২৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ১৭ ওভারে ২ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। তাদের এই জয়ে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে স্বপ্নও বেঁচে থাকল। লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খুলার আগেই গৌতম গম্ভীরের বিদায়ে ভারতের শুরুটা ভালো হয়নি। তবে দ্বিতীয় উইকেটে বীরেন্দর শেবাগের সঙ্গে বিরাট কোহলির ৭৪ রানের জুটি ভারতকে সহজ জয়ের ভিত গড়ে দেয়। দলীয় ৭৫ রানে শেবাগ (২৯) বিদায় নিলেও জয় পেতে কোনো সমস্যা হয়নি ভারতের। তৃতীয় উইকেটে যুবরাজ সিংয়ের (১৬ বলে অপরাজিত ১৯) সঙ্গে কোহলির ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি ভারতকে সহজ জয় এনে দেয়। শেষ পর্যন্ত ৭৮ রানে অপরাজিত থাকেন কোহলি। তার ৬১ বলের ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা। এর আগে ব্যাট করতে নেমে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাকিস্তানের রান রেট বেশ ভালোই ছিল। কিন্তু ৪ ওভার ৪ বলে ৩৫ রানে ইমরান নাজির (৮) ও শহীদ আফ্রিদি (১৪) সাজঘরের পথ ধরলে শুরুর সেই রান রেট আর ধরে রাখতে পারেনি পাকিস্তান। যুবরাজ সিং নাসির জামশেদ ও কামরান আকমলকে দ্রুত বিদায় করে পাকিস্তানের বিপদ আরো বাড়ান। অন্য প্রান্তে একের পর এক উইকেটের পতন দেখে স্বাভাবিক ব্যাটিং করার সুযোগ পাননি পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজ। দশম ওভারের পঞ্চম বলে সাজঘরের পথ ধরার আগে ২৮ বলে ১৫ রান করেন তিনি। ৫৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুকতে থাকা দলকে লজ্জার হাত থেকে বাঁচান শোয়েব মালিক (২৮) ও উমর আকমল (২১)। ষষ্ঠ উইকেটে তাদের ৪৭ রানের জুটির সৌজন্যে একশ পেরোয় পাকিস্তান। দলীয় ১১৫ রানে উমর আকমলের বিদায়ের পর বেশি দূর এগোয়নি পাকিস্তানের ইনিংস। ২২ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার লক্ষ্মীপতি বালাজি। ১৬ রানে ২ উইকেট করে নেয়া যুবরাজ ও রবীচন্দ্রন অশ্বিনের অবদানও কম নয়। বোলিং বৈচিত্রের কারণে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজ। পরে ব্যাট করার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি। তিনি বলেন, “সাত ব্যাটসম্যান নিয়ে খেলায় প্রথমে বল করার কথাই ভাবছিলাম আমরা।” “স্পিনের বিপক্ষে পাকিস্তানের বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান রয়েছে,” দুই স্পিনারকে বাদ দিয়ে একজন করে ব্যাটসম্যান ও পেসার দলে ফেরানোর ব্যাখ্যায় বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৫১ ঘ.