২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার সেমিফাইনালের স্বপ্ন উজ্জ্বল

শেন ওয়াটসনের অলরাউন্ড নৈপুণ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে রোববারের প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন উজ্জ্বল করে তুলেছে অস্ট্রেলিয়া। টানা দুই ম্যাচ হারে বিশ্বকাপ থেকে দক্ষিণ আফ্রিকার বিদায় প্রায় নিশ্চিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 10:38 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেন ওয়াটসনের অলরাউন্ড নৈপুণ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে রোববারের প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন উজ্জ্বল করে তুলেছে অস্ট্রেলিয়া। টানা দুই ম্যাচ হারে বিশ্বকাপ থেকে দক্ষিণ আফ্রিকার বিদায় প্রায় নিশ্চিত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের শততম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৪৬ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৭ ওভার ৪ বলে ২ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে ১০ রানেই ডেভিড ওয়ার্নার মর্নে মরকেলের বলে বোল্ড হয়ে গেলে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। তবে দ্বিতীয় উইকেটে শেন ওয়াটসনের সঙ্গে মাইক হাসির ৯৯ রানের জুটি ধাক্কা সামলে জয়ের দিকে নিয়ে আসে অস্ট্রেলিয়াকে। দলীয় ১০৯ রানে রবিন পিটারসনের বলে ওয়েইন পার্নেলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেয়ার আগে ৭০ রান করেন ওয়াটসন। তার ৪৭ বলের ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কা। এনিয়ে বিশ্বকাপে টানা চার ম্যাচের সেরা খেলোয়াড় হলে ওয়াটসন। টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহ ও সর্বোচ্চ উইকেট শিকারীও সীমিত ওভারের অন্যতম সেরা এই অলরাউন্ডারের। ওয়াটসনের বিদায়ের পর বাকি কাজটুকু সহজেই সারেন হাসি ও ক্যামেরন হোয়াইট (১৩ বলে অপরাজিত ২১)। ম্যাচ শেষে ৪৫ রানে অপরাজিত থাকেন হাসি। এর আগে ব্যাট করতে নেমে ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার শুরুটা মোটেও ভালো হয়নি। তবে জেপি ডুমিনির ৩০ ও অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের ২১ রানের সুবাদে প্রাথমিক ধাক্কা সামলে স্বস্তি¡ ফেরে দক্ষিণ আফ্রিকা শিবিরে। দলীয় ৮৬ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ডি ভিলিয়ার্সের বিদায়ের পর ষষ্ঠ উইকেটে ৫ ওভার ৫ বলে ফারহান বেহারদিনের (২৭ বলে অপরাজিত ৩১) সঙ্গে পিটারসনের (১৯ বলে অপরাজিত ৩২) অবিচ্ছিন্ন ৬০ রানের জুটির সৌজন্যে দেড়শর কাছাকাছি স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা। ২০ রানে ৩ উইকেট নিয়ে জাভিয়ের ডোহার্টি অস্ট্রেলিয়ার সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯০৮ ঘ.