২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালের পথে শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে শনিবারের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই ৯ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ে স্বাগতিকদের সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 01:49 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে শনিবারের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই ৯ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ে স্বাগতিকদের সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত। আর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১২৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৫ ওভার ২ বলে ১ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে ২২ রানের তিলকারতেœ দিলশানের বিদায়ে শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় উইকেটে কুমার সাঙ্গাকারার (৩৪ বলে অপরাজিত ৩৯) সঙ্গে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের ১০৮ রানের অবিচ্ছিন্ন জুটি স্বাগতিকদের সহজ জয় নিশ্চিত করে। জয়াবর্ধনে অপরাজিত থাকেন ৬৫ রানে। তার ৪৯ বলের ইনিংসে ১০টি চার ও ১টি ছক্কা। লক্ষ্য তাড়া করতে নেমে এটাই শ্রীলঙ্কার বৃহত্তম জয়। এর আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার বোলারদের আঁটোসাটো বোলিংয়ের বিপক্ষে রান করতে লড়াই করতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের। দলীয় ১৬ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায় দলটির বিপদ আরো বাড়ায়। তৃতীয় উইকেটে ডোয়াইন ব্রাভোর (৩৪ বলে ৪০) সঙ্গে মারলন স্যামুয়েলসের ৬৫ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামাল দেয়। দলীয় ৮১ রানে ব্রাভোর বিদায়ের পর কাইরন পোলার্ড দ্রুত ফিরে গেলে বড় একটা ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে স্যামুয়েলস ও আন্দ্রে রাসেলের (১৪ বলে ১৯*) আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ দিকে রানের গতি বাড়ে ওয়েস্ট ইন্ডিজের। অর্ধশতকে পৌঁছানোর পর স্যামুয়েলসের (৫০) বিদায় পর বেশি দূর এগোয়নি ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। স্যামুয়েলসের ৩৫ বলের ইনিংসটি ৪টি চার ও ২টি ছক্কা সাজানো। ১২ রানে ২ উইকেট নিয়ে অজন্তা মেন্ডিস শ্রীলঙ্কার সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩০৫ ঘ.