২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে শনিবারের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে সহজেই ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 10:34 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে শনিবারের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে সহজেই ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দিনের অপর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ জিতলেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে নিউজিল্যান্ড। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৮ রান করে নিউজিল্যান্ড। জবাবে ১৮ ওভার ৫ বলে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে ৩৮ রানেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় ইংল্যান্ড। তবে তৃতীয় উইকেটে ইয়ন মর্গানের (৩১ বলে ৩১) সঙ্গে লুক রাইটের ৮৯ রানের জুটি স্বস্তি¡ ফেরায় ইংল্যান্ড শিবিরে। উনিশতম ওভারে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে রাইট বিদায় নেয়ার সময় ইংল্যান্ডে নাগালে। দলীয় ১৪২ রানে বিদায় নেয়ার আগে ৪৩ বলে ৫টি করে চার ও ছক্কার সাহায্যে ৭৬ রান রান করেন রাইট। তার বিদায়ের পর বাকি কাজটুকু সহজেই সারেন জস বাটলার (৫*) ও জনি বেয়ারস্টো (৫*)। এর আগে ব্যাট করতে নেমে ৬৭ রানে ৪ উইকেট হারানো নিউজিল্যান্ডের শুরুটা মোটেও ভালো হয় নি। বারোতম ওভারের পঞ্চম বলে জেমস ফ্র্যাঙ্কলিন মাঠে নামার পর খেলার চিত্র পাল্টে যায়। পঞ্চম উইকেটে অধিনায়ক রস টেলরের (২২) সঙ্গে ৪০ ও ষষ্ঠ উইকেটে নাথান ম্যাককালামের (১৬*) সঙ্গে ৩৯ রানের দুটি ছোট কিন্তু কার্যকর জুটি গড়ে নিউজিল্যান্ডকে দেড়শ রানের কাছাকাছি নিয়ে যান ফ্র্যাঙ্কলিন (৫০)। বিশতম ওভারের পঞ্চম বলে রান আউট হওয়ার আগে পৌঁছান অর্ধশতকে। তার ৩৩ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা। ১৬ রানে ৩ উইকেট নিয়ে স্টিভেন ফিন ইংল্যান্ডের সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯১৫ ঘ.