২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হতাশা নিয়ে ফিরলো বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্র“প পর্ব থেকেই বিদায় নেয়ার হতাশা নিয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এমিরেটসের একটি বিমানে বিকেল ৫টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছায় মুশফিকুর রহিমের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 01:07 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্র“প পর্ব থেকেই বিদায় নেয়ার হতাশা নিয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এমিরেটসের একটি বিমানে বিকেল ৫টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছায় মুশফিকুর রহিমের দল। বিমানবন্দরে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, “শ্রীলঙ্কার কন্ডিশন আমাদের জন্য সহায়ক ছিলো না। সেখানকার কন্ডিশনের সঙ্গে আমরা মানিয়ে নিতে পারিনি।” “আমাদের ব্যাটিং ভালো হলেও বোলিং খুব একটা ভালো হয় নি। সেই সঙ্গে আমাদের ফিল্ডিংও স্বাভাবিক নৈপুণ্য দেখাতে পারিনি,” যোগ করেন তিনি। গ্র“প পর্ব থেকেই এবার বিদায় নিলেও ভবিষ্যতে এই ফরম্যাটে ভালো খেলার জন্য এই অভিজ্ঞতা খুব কাজে লাগবে বলে মনে করেন মুশফিক। বিশ্বকাপের আগে বড় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে ফলাফল আরো ভালো হতো বলে মনে করেন বাংলাদেশের কোচ রিচার্ড পাইবাস। তিনি বলেন, “এই আসরকে ঘিরে আমরা অনেকগুলো প্রস্তুতি ম্যাচ খেলেছি। কিন্তু সেগুলো ছিল ছোট দলগুলো বিপক্ষে। বড় দলগুলোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগেে পলে আমাদের বিশ্বকাপ প্রস্তুতি আরেকটু ভালো হতো।” “বিশ্বকাপে আমাদের পারফরম্যান্সও ভালো হত। নিউজিল্যান্ডের সঙ্গে হেরেছি ম্যাককালামের কারণে। আর পাকিস্তানের সঙ্গে আমাদের বোলিংটা ভালো হয়নি। এমনকি ফিল্ডিংও ছিল খুব হতাশজনক। এখন দেশে ফিরে আমাকে নতুন করে সব কিছু নিয়ে ভাবতে হবে,” যোগ করেন তিনি। ‘ডি’ গ্র“পের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫৯ রানে ও শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হারে বাংলাদেশ। বিশ্বকাপের আগে ৩টি টি-টোয়েন্টি সিরিজ খেলে প্রস্তুতি নেয়া বাংলাদেশের লক্ষ্য ছিলো সুপার এইট। চার জাতি টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে ৩১ অগাস্ট দেশ ছাড়ে মুশফিক বাহিনী। সেখান থেকে বিশ্বকাপে অংশ নিতে সরাসরি শ্রীলঙ্কায় যায় বাংলাদেশ দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৫৯ ঘ.