ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবার জয় পেয়েছে বতর্মান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। অস্ট্রেলিয়া ৮ উইকেটে ভারতকে ও ইংল্যান্ড ৪৩ রানে পাকিস্তানকে হারিয়েছে।
অস্ট্রেলিয়া-ভারত
গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ১০৪ রানে অলআউট হয়ে যায় ভারত। সর্বোচ্চ ২১ রান আসে পুনম রাউতের ব্যাট থেকে।
অস্ট্রেলিয়ার পক্ষে এরিন অসবোর্ন ১৩ রানে নেন ৩ উইকেট।
জবাবে ১৭ ওভার ২ বলে ২ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৩৯ রান আসে ম্যাগ লাননিং এর ব্যাট থেকে। ৩৬ রানে অপরাজিত থাকেন জেম ক্যামেরন।
ইংল্যান্ড-পাকিস্তান
একই মাঠে দ্বিতীয় খেলায় টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩৩ রান করে ইংল্যান্ড। সর্বোচ্চ ৫৪ রান লরা মার্শের। তার ৪১ বলের ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা। অধিনায়ক শার্লট এডওয়ার্ডস করেন ৪৫ রান।
২০ রানে ২ উইকেট নিয়ে সানা মীর পাকিস্তানের সেরা বোলার।
জবাবে ১৯ ওভার ৪ বলে ৯০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। সর্বোচ্চ ২৩ রান জাভেরিয়া খানের।
৯ রানে ৪ উইকেট নিয়ে হলি কলভিন ইংল্যান্ডের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/এএনএম/১৭২৩ ঘ.
bdnews24