২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার পথে ত্যাগনারায়ণ

বাবার পথ ধরে ছেলের ক্রিকেটে আসা নতুন কিছু নয়। যদিও কলিন-ক্রিস কাউড্রে বা লালা-মহিন্দর অমরনাথের মতো বাবা-ছেলে দুজনেরই ক্রিকেট মাঠে ঔজ্জ্বল্য ছড়ানোর উদাহরণ বেশি নয়। ত্যাগনারায়ণ বাবার পথ অনুসরণ করে কত দূর যেতে পারবে, তা সময়ই বলে দেবে। কিন্তু এখনই ছেলের ব্যাটিংয়ে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 02:19 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাবার পথ ধরে ছেলের ক্রিকেটে আসা নতুন কিছু নয়। যদিও কলিন-ক্রিস কাউড্রে বা লালা-মহিন্দর অমরনাথের মতো বাবা-ছেলে দুজনেরই ক্রিকেট মাঠে ঔজ্জ্বল্য ছড়ানোর উদাহরণ বেশি নয়। ত্যাগনারায়ণ বাবার পথ অনুসরণ করে কত দূর যেতে পারবে, তা সময়ই বলে দেবে। কিন্তু এখনই ছেলের ব্যাটিংয়ে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপল। দুজনের ব্যাটিংয়ের ধরনে ভীষণ মিল। বাবার মতো ত্যাগনারায়ণ শুধু বাঁহাতি ব্যাটসম্যানই নয়, বাবার অনুকরণে বেল দিয়ে ক্রিজে ‘গার্ড’ চিহ্নিত করার অভ্যাসও আছে তার। কয়েক দিন আগে ৪০ ওভারের এক ম্যাচে শিবনারায়ণ (অপরাজিত ১৪৩) ও ত্যাগনারায়ণের (অপরাজিত ১১২) ২৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি ২ উইকেটে ৩১২ রানের বিশাল সংগ্রহ এনে দিয়েছিলো গান্ধী ইয়ুথ অর্গানাইজেশন নামের একটি দলকে। শিবনারায়ণের ইনিংসে ছিলো ১০টি ছক্কা, ত্যাগনারায়ণের ৬টি। পিতা-পুত্রের দুর্দান্ত ব্যাটিংয়ের ওপরে ভর করে ট্রান্সপোর্ট স্পোর্টস ক্লাবকে ১২৫ রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছিলো গান্ধী ইয়ুথ অর্গানাইজেশন। ১৬ বছর বয়সী ত্যাগনারায়ণ ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে পারবে কিনা, তার উত্তর আপাতত ভবিষ্যতের হাতে। তবে গায়ানার অনূর্ধ্ব-১৭ ও ১৯ দলকে এরই মধ্যে প্রতিনিধিত্ব করা চন্দরপল-পুত্র গত বছর গায়ানা ক্রিকেট বোর্ড ঘোষিত বর্ষসেরা অনূর্ধ্ব-১৫ ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়ে ঠিক পথে এগোনোর ইঙ্গিতই দিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০১৫ঘ.