২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সজীবের নৈপুণ্যে জয়ের স্বপ্ন ‘এ’ দলের

চার দিনের ম্যাচের দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটসম্যানরা জ্বলে উঠতে ব্যর্থ। তবু বাঁহাতি স্পিনার সাকলায়েন সজীবের ঘূর্ণি ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দলের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখাচ্ছে স্বাগতিকদের। বুধবার শেষ দিনে জয়ের জন্য ‘এ’ দলের প্রয়োজন ৪ উইকেট, আর অতিথিদের আরো ১১৯ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 01:35 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চার দিনের ম্যাচের দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটসম্যানরা জ্বলে উঠতে ব্যর্থ। তবু বাঁহাতি স্পিনার সাকলায়েন সজীবের ঘূর্ণি ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দলের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখাচ্ছে স্বাগতিকদের। বুধবার শেষ দিনে জয়ের জন্য ‘এ’ দলের প্রয়োজন ৪ উইকেট, আর অতিথিদের আরো ১১৯ রান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দলের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৬ উইকেটে ১২০ রান। মঙ্গলবার ৩ উইকেটে ৮৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ‘এ’ দল। আগের দিনের ৩১ রানের জুটিকে ৬০ রান পর্যন্ত নিয়ে যাওয়ার পর বিচ্ছিন্ন হন অধিনায়ক রকিবুল হাসান ও নাঈম ইসলাম। রকিবুলের (৩৫) বিদায়ের পর এনামুল হক জুনিয়র ছাড়া আর কেউ সঙ্গ দিতে পারেননি নাঈমকে। দলীয় ১৮০ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৬০ রান করেন নাঈম। তার ২১৩ বলের ইনিংসে ৬টি চার। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া এনামুলের অবদান ২৫ রান। দ্বিতীয় ইনিংসে ‘এ’ দল তাই ১৮৬ রান করতে পেরেছে। জবাবে মারলন বার্কলে (৩৩) ও কাইল হোপের (৫২) ৬৫ রানের জুটি ২ উইকেটে ১০১ রানের স্বস্তিকর জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিলো অতিথিদের। কিন্তু নাঈম বার্কলেকে এলবিডব্লিউর ফাঁদে ফেলার পর সজীব তিন জনকে বিদায় করে দেয়ায় ক্যারিবীয়দের সামনে হারের আশঙ্কা। উদ্বোধনী ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচারসহ সজীবের শিকার ৪টি, ২৭ রানের বিনিময়ে। নাঈম ও শাহাদাত হোসেনের একটি করে উইকেট। প্রথম ইনিংসে ‘এ’ দলের ১৯৯ ও ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দলের সংগ্রহ ১৪৭ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩০ঘ.