ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল হিসেবেই শ্রীলঙ্কায় এসেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি বিঘিœত প্রথম ম্যাচে হেরে যাওয়ায় বেশ চাপেই আছে দলটি। বিশ্বকাপে টিকে থাকতে হলে আয়ারল্যান্ডের বিপক্ষে সোমবারের একমাত্র ম্যাচে জিততেই হবে ড্যারেন স্যামির দলকে।
ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডকে হারিয়ে এরই মধ্যে গ্র“প চ্যাম্পিয়ন হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
চতুর্থ বিশ্বকাপে এখন পর্যন্ত ‘ছোট’ দলগুলো হতাশই করেছে। ভারতের সঙ্গে আফগানিস্তানের লড়াকু হার ছাড়া বাকি সব ম্যাচে বড় ব্যবধানেই হেরেছে ছোট দলগুলো। বিশ্বকাপে ‘জায়ান্ট কিলার’ হিসেবে পরিচিতি পাওয়া আয়ারল্যান্ডের সামনে অঘটন ঘটানোর সুযোগ রয়েছে এখনো।
টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ খুব কঠিন প্রতিপক্ষ। দলে বেশ কয়েকজন টি-টোয়েন্টি বিশেষজ্ঞ এবং ম্যাচ উইনার রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ বিশ্ব সেরার একটি। ক্রিস গেইল, মারলন স্যামুয়েলসরা জ্বলে উঠলে কী করতে পারেন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে আরেকবার তার প্রমাণ দিয়েছেন।
ড্যারেন স্যামির জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে দলের বোলিং। প্রথম ম্যাচে হতাশ করেছেন বোলাররা। ৯ ওভার ১ বলে ১ উইকেট নিয়ে ১০০ রান দিয়েছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৫৬ ঘ.
bdnews24