ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপে শনিবারের দ্বিতীয় ম্যাচে টস অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১ ওভারে ৩ উইকেটে ৯৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।
এক প্রান্তে ডোয়াইন ব্রাভো ২ ও অন্য প্রান্তে মারলন স্যামুয়েলস ১৪ রানে ব্যাট করছেন।
সাজঘরে ফিরে গেছেন ক্রিস গেইল (৫৪), ডোয়াইন স্মিথ (২) ও জনসন চার্লস (১৬)।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে ‘বি’ গ্র“পের প্রথম খেলায় আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারায় অস্ট্রেলিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৫৫ ঘ.
bdnews24