২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ হয়ে হাসপাতালে ডিকি বার্ড

হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন ডিকি বার্ড। নাক দিয়ে অবিরাম রক্ত পড়ায় ইংল্যান্ডের কিংবদন্তি আম্পায়ারকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অস্ত্রোপচারও করাতে হয়। ক্রিকেট-ভক্তদের জন্য সুখবর, একটু-একটু করে সুস্থ হয়ে উঠছেন তিনটি বিশ্বকাপ ফাইনালের আম্পায়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 01:00 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন ডিকি বার্ড। নাক দিয়ে অবিরাম রক্ত পড়ায় ইংল্যান্ডের কিংবদন্তি আম্পায়ারকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অস্ত্রোপচারও করাতে হয়। ক্রিকেট-ভক্তদের জন্য সুখবর, একটু-একটু করে সুস্থ হয়ে উঠছেন তিনটি বিশ্বকাপ ফাইনালের আম্পায়ার। ৭৯ বছর বয়সী বার্ড জানিয়েছেন, “আমি রক্তে প্রায় ডুবে যাচ্ছিলাম। হাসপাতালে ৯ দিন কাটিয়েছি। তবে এখন ক্রমশ সুস্থ হয়ে উঠছি।” ৬৬টি টেস্ট ও ৬৯টি ওয়ানডেতে দায়িত্ব পালন করা বার্ডের আন্তর্জাতিক আম্পায়ারিং-জীবনের শুরু ১৯৭৩ সালে। ১৯৯৫ সালের ২৬ মে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি ছিল আম্পায়ার হিসেবে তার শেষ ওয়ানডে। পরের বছর ভারত-ইংল্যান্ড লর্ডস টেস্টে দায়িত্ব পালন করে বিদায় জানান টেস্ট ক্রিকেটকেও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৫৫ঘ.