২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি চমকের অপেক্ষায় আফগানিস্তান

প্রথম ম্যাচে ভারতকে চমকে দেয়া আফগানিস্তানের সামনে এবার ইংল্যান্ড। শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের গতবারের চ্যাম্পিয়নদের সঙ্গেও লড়াই করতে প্রস্তুত যুদ্ধ-বিধ্বস্ত দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 03:34 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম ম্যাচে ভারতকে চমকে দেয়া আফগানিস্তানের সামনে এবার ইংল্যান্ড। শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের গতবারের চ্যাম্পিয়নদের সঙ্গেও লড়াই করতে প্রস্তুত যুদ্ধ-বিধ্বস্ত দেশটি। ভারতের কাছে ২৩ রানে হারের জন্য অনভিজ্ঞতাকে দায়ী করেছেন আফগানিস্তানের কোচ কবীর খান। যদিও চারটি ক্যাচ মিস এবং ১৪টি ওয়াইড দিলেও ভারতকে ১৫৯ রানের বেশি করতে দেয়নি আফগানরা। আফগানিস্তানের এই দলটির অনেকেরই ক্রিকেটে হাতেখড়ি পাকিস্তানের শরণার্থী শিবিরে। তাদের একের প্রতি অন্যের সহমর্মিতা প্রসঙ্গে কবীর খান বলেন, “যুদ্ধের সময় এরা কঠিন সময় কাটিয়েছে। আমাদের দল একটি পরিবারের মতো। আমাদের দলের কোনো সদস্যের পরিবার সমস্যায় পড়লে বাকিরা এমনভাবে ছুটে আসে ও সাহায্য করে যেন সেটা তারই পরিবার।” শুধু বুধবার ভারতের সঙ্গে নয়, গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওয়ানডেতেও লড়াই করে হার মেনেছিলো আফগানিস্তান। শুক্রবার ইংল্যান্ডের তাই নির্ভার থাকার উপায় নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩২ঘ.