২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াই করে হারল আফগানিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে বুধবারের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ২৩ রানে হারিয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 01:43 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপে বুধবারের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ২৩ রানে হারিয়েছে ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ‘এ’ গ্র“পের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৯ রান করে ভারত। জবাবে ১৯ ওভার ৩ বলে ১৩৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম প্রথম তিন ব্যাটসম্যানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে আফগানিস্তানের শুরুটা ভালোই হয়। দ্বাদশ ওভারের দ্বিতীয় বলে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে করিম সাদিকের (২৬) বিদায়ের পর আসকর স্তানিকজাই (৬) ও সামিউল্লাহ সেনওয়ারিও (১) দ্রুত সাজঘরে ফিরলে চাপে পড়ে আফগানিস্তান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও মোহাম্মদ নবীর (১৭ বলে ৩১) আক্রমণাত্মক ব্যাটিং আফগানিস্তানের স্বপ্ন বাঁচিয়ে রাখে। দলীয় ১১৭ রানে নবীর বিদায়ের পর আর বেশি দূর এগোয়নি আফগানিস্তানের ইনিংস। ভারতের পক্ষে লক্ষ্মীপতি বালাজি ও যুবরাজ সিং ৩টি করে উইকেট নেন। এর আগে ব্যাট করতে নেমে ২২ রানেই গৌতম গম্ভীর (১০) ও বীরেন্দর শেবাগের (৮) বিদায়ে ভারতের শুরুটা মোটেও ভালো হয় নি। তৃতীয় উইকেটে যুবরাজ সিংয়ের (১৮) সঙ্গে বিরাট কোহলির ৪৬ রানের জুটি ধাক্কা সামাল দিয়ে সাবেক চ্যাম্পিয়নদের শিবিরে স্বস্তি¡ ফেরায়। দলীয় ৬৮ রানে যুবরাজের বিদায়ের পর সুরেশ রায়না ২ ও কোহলি ৩৩ রানে জীবন না পেলে ভারত বেশ বিপদে পড়তে পারতো। তা হয়নি, উল্টো চতুর্থ উইকেটে রায়নার সঙ্গে ৪৬ রানের আরেকটি জুটি গড়ে ভারতকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান কোহলি। অর্ধশতকে পৌঁছানোর পরপরই কোহলি (৫০) বিদায় নিলে ভাঙ্গে আফগানিস্তানের জন্য বিপদজনক হয়ে উঠা এ জুটি। এরপর আরো একবার জীবন পাওয়া রায়নার ৩৮ ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অপরাজিত ১৮ রানের সৌজন্যে শেষ পর্যন্ত দেড়শ পেরোয় ভারত। ৩৩ রানে ২ উইকেট নিয়ে শাহপোর জর্দান আফগানিস্তানের সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩২৮ ঘ.