২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে নিয়ে গাপটিলের দুশ্চিন্তা

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্র“পে নিউজিল্যান্ডের সঙ্গী বাংলাদেশ ও দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান। নিউজিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল এই গ্র“পকে মনে করছেন ‘মৃত্যুকূপ’! পাকিস্তান তো বটেই, বাংলাদেশকে নিয়েও তিনি যথেষ্ট চিন্তিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 01:28 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্র“পে নিউজিল্যান্ডের সঙ্গী বাংলাদেশ ও দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান। নিউজিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল এই গ্র“পকে মনে করছেন ‘মৃত্যুকূপ’! পাকিস্তান তো বটেই, বাংলাদেশকে নিয়েও তিনি যথেষ্ট চিন্তিত। বুধবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে তিনি বলেন, “এই গ্র“প সম্পর্কে আগে থেকে কিছু বলা মুশকিল। গ্র“পটাকে মৃত্যুকূপই বলা যায়।” বাংলাদেশের উপস্থিতি ‘ডি’ গ্র“পকে মৃত্যুকূপে পরিণত করেছে কিনা জানতে চাইলে গাপটিল বলেন, “বাংলাদেশ ধীরে-ধীরে উন্নতি করছে এবং এই মুহূর্তে তারা খুবই ভালো দল।” বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেললেও এখনো ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলেননি গাপটিল। ২০১০ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে ৪-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে যাওয়া নিউজিল্যান্ড দলে ছিলেন না তিনি। আইসিসি টেস্ট-ওয়ানডে দুটোরই অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা সাকিব আল হাসানকে নিয়ে নিউজিল্যান্ডের বিশেষ পরিকল্পনার কথাও জানিয়েছেন গাপটিল। তিনি বলেন, “সাকিব খুবই ভালো ক্রিকেটার। বাংলাদেশের যে কয়েক জন ম্যাচ উইনার আছে সাকিব তাদের অন্যতম। তাকে নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে।” গাপটিলের ধারণা, শুক্রবার বাংলাদেশের স্পিন আক্রমণ দুদলের মধ্যে ব্যবধান গড়ে দিতে পারে। অবশ্য নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের স্পিন-প্রস্তুতির কথা জানাতেও ভোলেননি তিনি। এই ডানহাতি ব্যাটসম্যান বলেন, “বাংলাদেশের স্পিন আক্রমণ বিশ্বের অন্যতম শক্তিশালী। তবে আমরা এখানে সব ধরনের প্রস্তুতি নিয়েই এসেছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯২৫ঘ.