২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অজন্তার ঘূর্ণিতে শ্রীলঙ্কার সহজ জয়

চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অজন্তা মেন্ডিসের ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিম্বাবুয়েকে সহজেই ৮২ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 01:46 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অজন্তা মেন্ডিসের ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিম্বাবুয়েকে সহজেই ৮২ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘সি’ গ্র“পের খেলায় টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮২ রান করে শ্রীলঙ্কা। জবাবে ১৭ ওভার ৩ বলে ১০০ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। লক্ষ্য তাড়া করতে নেমে লাসিথ মালিঙ্গা ও নুয়ান কুলাসেকারাকে জিম্বাবুয়ের উদ্বোধনী ব্যাটসম্যানরা ভালোভাবেই সামাল দিলেও দুই স্পিনার অজন্তা ও জীবন মেন্ডিস আক্রমণে এলে খেলা চিত্র পাল্টে যায়। ষষ্ঠ ওভারে পরপর দুই বলে ভুসিমুজি সিবান্দা (১১) ও ব্রেন্ডন টেলরকে (০) ফিরিয়ে দিয়ে জিম্বাবুয়েকে প্রথম ধাক্কা অজন্তা। পরের ওভারে ফিরে হ্যামিল্টন মাসাকাদজাকেও (২০) সাজঘরের পথ দেখান তিনি। এগারোতম ওভারে প্রথমবারের মতো বল করতে এসে তিন বলের মধ্যে ক্রেইগ আরভিন (১০) ও ম্যালকম ওয়ালারকে (০) বিদায় করে জিম্বাবুয়ের বিপদ আরো বাড়ান জীবন। অজন্তা ১৬তম ওভারে প্রসপার উৎসেয়া (১) ও কাইল জার্ভিসকে (০) ফিরিয়ে দিয়ে শ্রীলঙ্কার সহজ জয় নিশ্চিত করেন। এর আগে প্রথম দুই ওভারে ৩ রানে ৩ উইকেট নেয়া এই স্পিনার ১৪তম ওভারের শেষ বলে ফিরিয়ে দেন এল্টন চিগুম্বুরাকে (১৯)। ৮ রানে ৬ উইকেট নিয়ে অজন্তাই শ্রীলঙ্কার সেরা বোলার। বিশ্বকাপে এটাই সেরা বোলিং। এর আগে ২০০৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ রানে ৫ উইকেট নেন ওমর গুল। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাল্লেকেলেতে অজন্তার ৬/১৬ ছিল টি- টোয়েন্টি ক্রিকেটের সেরা বোলিং। এর আগে ব্যাট করতে নেমে দিলশান মুনাবীরার সঙ্গে তিলকারতেœ দিলশানের ৫৪ রানের উদ্বোধনী জুটি শ্রীলঙ্কাকে ভালো সূচনা এনে দেয়। রান আউট হয়ে বিদায় নেয়ার আগে ১৭ রান করেন অভিষিক্ত মুনাবীরা। দলীয় ৭৫ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৩৯ রান করেন তিলকারতেœ। শুধু তিলকারতেœর উইকেটই জিম্বাবুয়ের বোলাররা পেয়েছেন, এছাড়া বাকি তিন ব্যাটসম্যান বিদায় নিয়েছেন রান আউট হয়ে। সাত রান পর মাহেলা জয়াবর্ধনের (১৩) বিদায় শ্রীলঙ্কাকে অস্বস্তি¡তে ফেলে দেয়। সেখান থেকে কুমার সাঙ্গাকারার (২৬ বলে ৪৪) সঙ্গে জীবনের ৯৪ রানের জুটি স্বাগতিক শিবিরে স্বস্তি¡ ফেরায়। ম্যাচ শেষে ৪৩ রানে অপরাজিত থাকেন জীবন। তার ৩০ বলের ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা। অতিরিক্ত খাত থেকে আসে ২০ রান। ২৭ রানে ১ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার গ্রেম ক্রেমার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৩৭ ঘ.