২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০ ওভারের ‘রোমাঞ্চকর’ বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ আসরের পর্দা উঠছে মঙ্গলবার। লিখেছেন অনীক মিশকাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

অনীক মিশকাত ক্রীড়া প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মঙ্গলবার থেকে শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার প্রতিপক্ষ জিম্বাবুয়ে। উপমহাদেশে খেলা বলে স্বাগতিক শ্রীলঙ্কা এবং দুই সাবেক চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তানের কিছুটা হলেও সুবিধা পাওয়ার কথা এই প্রতিযোগিতায়। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে কোনো দলকেই সুস্পষ্ট ‘ফেভারিট’ বলার উপায় নেই। ৭ অক্টোবরের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার জয়োল্লাসে ভেসে যাওয়ার সম্ভাবনাও তাই উড়িয়ে দেয়া যাচ্ছে না। বাংলাদেশের জন্য এবারের বিশ্বকাপ নিজেদের প্রমাণ করার সুযোগ। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপে সুপার এইটে উঠলেও পরের দুবার গ্র“প পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিলো বাংলাদেশকে। এবার ভালো করার লক্ষ্যে কয়েক মাস ধরে শুধু টি-টোয়েন্টিই খেলেছে মুশফিকুর রহিমের দল। ‘ডি’ গ্র“প থেকে শেষ আট নিশ্চিত করতে হলে পাকিস্তান বা নিউজিল্যান্ডের যে কোনো একটি দলকে হারাতেই হবে বাংলাদেশকে। সোমবার আয়ারল্যান্ডের কাছে শেষ প্রস্তুতি ম্যাচে হেরে গেলেও ২১ সেপ্টেম্বর নিউজিল্যান্ড ও ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ভালো করার ব্যাপারে আশাবাদী সাকিব আল হাসান, তামিম ইকবালরা। ১২ দলের এই প্রতিযোগিতায় ‘এ’ গ্র“প গড়া হয়েছে ভারত, ইংল্যান্ড ও আফগানিস্তানকে নিয়ে। ‘বি’ গ্র“পের তিন দল অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। ‘সি’ গ্র“পে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গী দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১১৮ঘ.