২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হেরেছে বাংলাদেশ। ২১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ‘ডি’ গ্র“পের প্রথম ম্যাচ খেলতে নামার আগে এটাই ছিলো মুশফিকুর রহিমদের পরীক্ষা-নিরীক্ষার শেষ সুযোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 06:42 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হেরেছে বাংলাদেশ। ২১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ‘ডি’ গ্র“পের প্রথম ম্যাচ খেলতে নামার আগে এটাই ছিলো মুশফিকুর রহিমদের পরীক্ষা-নিরীক্ষার শেষ সুযোগ। কলম্বোর মুরস স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৪ রান করে আয়ারল্যান্ড। জবাবে ৯ উইকেটে ১৫৯ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ রানে মোহাম্মদ আশরাফুলের বিদায়ে বাংলাদেশের শুরুটা ভালো হয় নি। তবে দ্বিতীয় উইকেটে তামিম ইকবালের (২৮ বলে ৩৫) সাকিব আল হাসানের ৬৩ রানের জুটি বাংলাদেশ শিবিরে স্বস্তি¡ ফেরায়। তামিমের বিদায়ের পর আরো আক্রমণাত্মক হয়ে উঠেন সাকিব। দলীয় ১০৫ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৫২ রান করেন তিনি। তার ২৩ বলের ইনিংসে ৩টি চার ও ৫টি ছক্কা। সাকিবের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের বিপর্যয়ের শুরু। মুশফিকুর রহিম (৭), মাহমুদুল্লাহ রিয়াদ (৭) ও নাসির হোসেনের (১) দ্রুত বিদায় অস্বস্তি¡তে ফেলে দেয় বাংলাদেশকে। সপ্তম উইকেটে মাশরাফি বিন মুর্তজার (১৪) সঙ্গে জিয়াউর রহমানের ২৯ রানের জুটির সৌজন্যে এর পরও খেলায় ছিলো। শেষ দুই ওভারে ৪ উইকেট হাতে থাকা বাংলাদেশের প্রয়োজন ছিলো কেবল ১২ রান। উনিশত ওভারের প্রথম বলে দুই রান নেয়া মাশরাফি পরের বলে আউট হয়ে গেলে বড় একটা ধাক্কা খায় বাংলাদেশ। শেষ চার বলে ইলিয়াস সানি কোনো রান নিতে ব্যর্থ হলে ট্রেন্ট জনস্টনের করা শেষ ওভারে ১০ রান প্রয়োজন হয় মুশফিকুরের দলের। ঐ ওভারের তৃতীয় বলে জিয়া (২৬) সাজঘরের পথ ধরলে বাংলাদেশের হার নিশ্চিত হয়ে যায়। ২৪ রানে ৩ উইকেট নিয়ে কেভিন ও’ব্রায়েন আয়ারল্যান্ডের সেরা বোলার। এর আগে ব্যাট করতে নেমে অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের (১৭) সঙ্গে ৪৬ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেটে এড জয়েসের সঙ্গে ৬৪ রানের আরেকটি কার্যকর জুটি গড়ে আয়ারল্যান্ডকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন পল স্টারলিং (৭১)। স্টারলিংয়ের ৪১ বলের ইনিংসে ৫টি করে চার ও ছক্কা। স্টারলিংয়ের বিদায়ের পর আয়ারল্যান্ডের রানের গতি কমে আসে। চতুর্থ উইকেটে গ্যারি উইলসনের (১৩) সঙ্গে জয়েসের (৩৯) ৩১ রানের জুটির সৌজন্যে শেষ পর্যন্ত দেড়শ পেরোয় আয়ারল্যান্ড। সতেরতম ওভারে সাকিব উইলস ও কেভিন ও’ব্রায়েনকে এবং উনিশতম ওভারে মাশরাফি জয়েস ও নাইজেল জোন্সকে ফিরিয়ে দিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ আরো বড় হতে দেন নি। অন্য প্রন্তুতি ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ৯ রানে হেরেছে অস্ট্রেলিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৪৩২ ঘ.