২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে হারাল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 04:02 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ। দিনের অন্য প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৬ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ইরফান পাঠানের ৫ উইকেটের সৌজন্যে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ রানের জয় পেয়েছে ভারত। শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৫১ রানে হারিয়েছে আফগানিস্তান। কলম্বোর কোল্টস ক্রিকেট মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩৪ রান করে জিম্বাবুয়ে। জবাবে ১৮ ওভার ২ বলে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১১ রানে তামিম ইকবালের (২) বিদায়ে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয় নি। দ্বিতীয় উইকেটে সাকিব আল হাসানের (১৭ বলে ২৮) সঙ্গে মোহাম্মদ আশরাফুলের ৫২ রানের জুটি ধাক্কা সামলে বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে আসে। দলীয় ৮০ রানে বিদায় নেয়ার আগে ২৫ বলে ২টি চার ও ৩টি ছক্কার সৌজন্যে ৩৮ রান করেন আশরাফুল। নবম ওভারের চতুর্থ বলে আশরাফুলের বিদায়ের পর অধিনায়ক মুশফিকুর রহিম (৩) ও নাসির হোসেন (১) দ্রুত সাজঘরের পথ ধরলে অস্বস্তি¡তে পড়ে বাংলাদেশ। সেখান থেকে ষষ্ঠ উইকেটে সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের (৩২ বলে ২৩*) সঙ্গে জিয়াউর রহমানের (২৬*) ৫০ রানের অবিচ্ছিন্ন জুটি বাংলাদেশকে সহজ জয় এনে দেয়। জিয়ার ২০ বলের ইনিংসে ৩টি ছক্কা। ১০ রানে ২ উইকেট নিয়ে গ্রেম ক্রেমার জিম্বাবুয়ের সেরা বোলার। এর আগে বাংলাদেশের স্পিনারদের আঁটোসাটো বোলিংয়ে শুরু থেকেই রানের জন্য লড়াই করতে হয়েছে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। ১৯তম ওভারের দ্বিতীয় বলে মাশরাফি বিন মুর্তজার বলে আব্দুর রাজ্জাকের ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরার আগে সর্বোচ্চ ৪০ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান ভূসি সিবান্দা। তার ৪৭ বলের ইনিংসে মোটে দুটি চার। এ রান করার পথে চারটি বিশোর্ধ্ব জুটি গড়েন সিবান্দা। শেষের দিকে এল্টন চিগুম্বুরার (৪ বলে ৯*) ও ক্রেইগ আরভিনের (৭ বলে ১৯) আক্রমণাত্মক ব্যাটিংয়ে রানোর চাকা একটু সচল হয়। ২১ রানে ২ উইকেট নিয়ে রাজ্জাক বাংলাদেশের সেরা বোলার। এছাড়া সাকিব আর হাসান (১/১৬), মাহমুদুল্লাহ রিয়াদ (১/২০), মাশরাফি (১/২৮) ও ইলিয়াস সানি (১/৩৭) একটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৩২৮ ঘ.