২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্প্রচার স্বত্ব: বিসিবির সিদ্ধান্ত রাতে

বাংলাদেশে অনুষ্ঠেয় ক্রিকেট টুর্নামেন্টের স¤প্রচার স্বত্বের বিষয়ে রাতে বিসিবির বোর্ড সভায় সিদ্ধান্ত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 01:31 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে অনুষ্ঠেয় ক্রিকেট টুর্নামেন্টের স¤প্রচার স্বত্বের বিষয়ে রাতে বিসিবির বোর্ড সভায় সিদ্ধান্ত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। আগামী চার বছরের স¤প্রচার স্বত্বের জন্য দুটি প্রস্তাব এসেছে বলেও জানান তিনি। বিসিবি সভাপতি বলেন, “আমরা দুটি প্রস্তাব পেয়েছি। এজন্য স্পোর্টি সলিউশন দেড় কোটি এবং ভার্গো মিডিয়া ৬০ লাখ ডলার দরপ্রস্তাব দিয়েছে।” তিনি বলেন, “আজ (শুক্রবার) রাতে বিসিবির বোর্ড সভা রয়েছে। সেখানেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।” আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সফরসূচি পরিকল্পনায় (এফএটিপি) আগামী নভেম্বর থেকে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশের ঘরোয়া সিরিজগুলোর স¤প্রচার স্বত্ব বিক্রির জন্য দরপত্র আহ্বান করে বিসিবি। তবে এসব সিরিজের মধ্যে ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ অন্তর্ভুক্ত হবে না। টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি ইভেন্ট হওয়ায় তা সম্প্রচারের বিষয়ে সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। মুস্তফা কামাল জানান, সনি অথবা ইএসপিএনের মাধ্যমে খেলা দেখাবে বলে স্পোর্টি সলিউশন তাদের প্রস্তাবে উল্লেখ করেছে। বিসিবির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনামের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি দরপ্রস্তাব চূড়ান্ত করার এই পুরো প্রক্রিয়া দেখভাল করেন। এর আগে গত ৪ সেপ্টেম্বর বিসিবির জরুরি সভায় স¤প্রচার স্বত্বের শর্ত শিথিল করা হয়। স¤প্র্রচার, প্রোডাকশন ও বিপণনের মধ্যে যে কোনো একটি বিভাগে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলেই দরপত্রে অংশ নেয়ার সুযোগ দেয়া হয় এবার। ১২ সেপ্টেম্বর পর্যন্ত দরপত্র জমা দেয়ার সময় নির্ধারিত থাকলেও আশানুরূপ সাড়া না পাওয়ায় তা আরো দুই দিন বাড়ানো হয়। এর আগে ২০০৬ সালে পাঁচ কোটি ৬০ লাখ ডলারে নিম্বাসের সঙ্গে ৬ বছরের জন্য এই চুক্তি করেছিল বিসিবি। গত ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হলেও অর্থের একটি বড় অংশ বিসিবি এখনো পায়নি। পাওনা আদায়ে সিঙ্গাপুরের সালিশি আদালতে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএইচ/এল/১৯১৫ ঘ.