২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এটাই বাংলাদেশের সবচেয়ে ভালো প্রস্তুতি’

বিশ্বকাপ সামনে রেখে গত কয়েক মাস শুধু টি-টোয়েন্টিই খেলছে বাংলাদেশ। দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানটির মতে, এবার বাংলাদেশের প্রস্তুতি অন্য যে কোনো সময়ের চেয়ে ভাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 03:35 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ প্রস্তুতিকে সামনে রেখে গত কয়েক মাস ধরে শুধু টি-টোয়েন্টিই খেলছে বাংলাদেশ। দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল মনে করেন, অন্য যে কোনো সময়ের চেয়ে এবার বাংলাদেশ সবচেয়ে ভালো প্রস্তুতি নিয়েছে। এ বছর ছয়টি আন্তর্জাতিক টি-টোয়েন্টির পাশাপাশি সাতটি অনানুষ্ঠানিক ম্যাচ খেলেছে মুশফিকুর রহিমের দল। শ্রীলঙ্কায় পৌঁছানোর পর আশরাফুল বলেন, “গত কয়েক মাসে আমরা অনেকগুলো টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি। প্রস্তুতি ম্যাচগুলোকে হিসাবে ধরা হলে ১৭-১৮টি ম্যাচ খেলে বিশ্বকাপের প্রথম ম্যাচটি খেলবো আমরা।” “টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সম্ভবত এটাই সবচেয়ে ভালো প্রস্তুতি। গত মাসে এখানে দলের কয়েকজন শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) খেলছেন, এই অভিজ্ঞতা বেশ কাজে লাগবে। আমার মনে হয় দলের ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে ঠিক কী প্রয়োজন সে সম্পর্কে প্রত্যেকের ভালো ধারণা হয়েছে,” যোগ করেন সাবেক এই অধিনায়ক। গত জুন থেকে তামিম ইকবালের সঙ্গে ইনিংস উদ্বোধন করছেন আশরাফুল। নতুন ভূমিকা সম্পর্কে বলেন, “উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে সা¤প্রতিক সময়ে আমরা শুরুটা বেশ ভালো হয়েছে। অভিষেকের পর দলের সব শ্রীলঙ্কা সফরেই আমি ছিলাম এবং এখানে মধুর কিছু স্মৃতি আছে আমার।” “বার্বাডোজ ও আফগানিস্তানকে আমরা সহজেই হারিয়েছি। ত্রিনিদাদ ও টোবাগোকেও শেষ ম্যাচে হারানো উচিৎ ছিল। এক পর্যায়ে ১২ রানে ৫ উইকেট ফেলে দেয়ার পরও শেষ ওভারে তারা জিতে যায়,” চারজাতি টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্সের মূল্যায়নে বলেন তিনি। আগের তিনটি আসরে ভালো না করলেও শ্রীলঙ্কায় চতুর্থ আসরে বাংলাদেশের ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী আশরাফুল বলেন, “সাকিব (আল হাসান), তামিম (ইকবাল), মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাকের মতো কয়েকজন আদর্শ টি-টোয়েন্টি খেলোয়াড় আছে আমাদের।” “জিয়াউর রহমান আক্রমণাত্মক একজন ব্যাটসম্যান, মাহমুদুল্লাহ রিয়াদ এই কন্ডিশনের জন্য কার্যকর অলরাউন্ডার এবং ইলিয়াস সানি এই ফরম্যাটের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। মাশরাফির (বিন মুতর্জ) ফেরা দলের শক্তি অনেকখানি বাড়িয়েছে। লোয়ার অর্ডারে তার ব্যাটিংও খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে,” যোগ করেন তিনি। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে ২১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ‘ডি’ গ্র“পের প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ। চারদিন পর এই মাঠে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৯৩১ ঘ.