২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি

এ বছর ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা যত সিরিজ খেলেছে তার সবকটিই সিরিজ নির্ধারণের জন্য গড়িয়েছে শেষ ম্যাচ পর্যন্ত। টি-টোয়েন্টি সিরিজেও তাই হচ্ছে। বার্মিংহামে বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় শুরু হতে যাওয়া শেষ ম্যাচ জিতে সমতা দিয়ে সিরিজ শেষ করার সুযোগ রয়েছে ইংল্যান্ডের সামনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 04:51 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এ বছর ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা যত সিরিজ খেলেছে তার সবকটিই সিরিজ নির্ধারণের জন্য গড়িয়েছে শেষ ম্যাচ পর্যন্ত। টি-টোয়েন্টি সিরিজেও তাই হচ্ছে। বার্মিংহামে বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় শুরু হতে যাওয়া শেষ ম্যাচ জিতে সমতা দিয়ে সিরিজ শেষ করার সুযোগ রয়েছে ইংল্যান্ডের সামনে। প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকা জিতলেও দ্বিতীয় ম্যাচ পাঁচ বলের জন্য পরিত্যক্ত হয়ে যায়। সমতা দিয়ে সিরিজ শেষ করতে পারলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকাকে সরিয়ে শীর্ষ দল হিসেবেই বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে। বুধবারের লড়াইয়ে জিতে বিশ্বকাপ অভিযান শুরুর আগে দুই দলই মানসিকভাবে ভালো অবস্থানে থাকতে হবে। উদ্বোধনী ব্যাটসম্যান রিচার্ড লেভি কখনো বিধ্বংসী হলেও ধারাবাহিক নন। তিন নম্বরে ব্যাট করা ফাফ দু পেসিও আছেন নিজের ছায়া হয়ে। শ্রীলঙ্কায় যাওয়ার আগে তাদের ব্যাটে রান দেখতে চাইবেন এবি ডি ভিলিয়ার্স। ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ খুব একটা অভিজ্ঞ নয়। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার রবিন পিটারসন ও জোহান বোথা তাদের বেশ ভুগিয়েছেন। শুধু এই দুই স্পিনারই নন ডেল স্টেইন, মর্নে মরকেলদের মতো পেসারও সামলাতে হবে স্বাগতিক ব্যাটসম্যাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৪৫ ঘ.