ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাত্র পাঁচ বলের জন্য পরিত্যক্ত হয়ে গেছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। বুধবার বার্মিংহামে তৃতীয় ম্যাচ।
তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ড খেলা বন্ধ হওয়ার আগে ছিল বিপদেই। ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে জয়ের জন্য স্বাগতিকদের ৫ বলে প্রয়োজন ছিল ১৩ রান। বৃষ্টি স্টুয়ার্ট ব্রডের দলের জন্য স্বস্তি¡ হয়েই এসেছে।
এর আগে বৃষ্টির তাণ্ডবে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৯ ওভারে।
টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৭৭ রান করে ইংল্যান্ড। সর্বোচ্চ ৪৭ রানে অপরাজিত থাকেন হাশিম আমলা।
১৭ রানে ২ উইকেট নিয়ে স্টিভেন ফিন ইংল্যান্ডের সেরা বোলার।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৪ ওভার ১ বলে ২ উইকেটে ২৯ রান করে ইংল্যান্ড। ম্যাচের ফলাফলের জন্য ন্যূনতম ৫ ওভার খেলার বাধ্যবাধকতা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১১২৭ ঘ.
bdnews24