২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজমলের জন্য পিসিবির ‘বিশেষ পুরস্কার’

আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়া অফস্পিনার সাঈদ আজমলকে ‘বিশেষ পুরস্কার’ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার এ কথা জানিয়েছেন পিসিবি সভাপতি জাকা আশরাফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 05:39 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়া অফস্পিনার সাঈদ আজমলকে ‘বিশেষ পুরস্কার’ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার এ কথা জানিয়েছেন পিসিবি সভাপতি জাকা আশরাফ। গত বছরের অগাস্ট থেকে এ বছরের জুলাই পর্যন্ত ১২ টেস্টে ৭২ উইকেট নেয়া আজমল সংক্ষিপ্ত তালিকায় না থাকায় পাকিস্তান এখন ক্ষোভে উত্তাল। দেশটি আইসিসি বর্ষসেরা অনুষ্ঠান বর্জনেরও ইঙ্গিত দিয়েছে। ১৫ সেপ্টেম্বর কলম্বোতে হবে এই অনুষ্ঠান। সোমবার দুবাইয়ে এক অনুষ্ঠানে আশরাফ বলেন, “সাঈদ আজমল, আমরা এখনো মনে করি তুমিই বিশ্বের এক নম্বর বোলার। কেউ তোমাকে পুরস্কার দিলো কিনা পিসিবি তার পরোয়া করে না।” “আমরা তোমাকে অভিনন্দন জানাচ্ছি এবং (বিশ্বকাপ শেষে) যখন ঘরে ফিরবে, তখন বিশ্বের এক নম্বর বোলার হিসেবে তোমাকে আমরা পুরস্কৃত করবো,” যোগ করেন তিনি। ওয়ানডে র‌্যাংকিংয়ে এক ও টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে তিন নম্বরে থাকলেও এবার আইসিসির বর্ষসেরা পুরস্কারের কোনো বিভাগেই মনোনয়ন পাননি আজমল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩৩৭ঘ.