২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামির চোখে শিরোপার স্বপ্ন

ক্রিস গেইল, কাইরন পোলার্ড, সুনীল নারায়ণদের নিয়ে গড়া ওয়েস্ট ইন্ডিজ দলকে নিয়ে দারুণ আশাবাদী ড্যারেন স্যামি। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 05:18 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিস গেইল, কাইরন পোলার্ড, সুনীল নারায়ণদের নিয়ে গড়া ওয়েস্ট ইন্ডিজ দলকে নিয়ে দারুণ আশাবাদী ড্যারেন স্যামি। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক । শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার সময় স্যামি বলেন, “এটা আমাদের দল ও সমর্থকদের জন্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। তাই শ্রীলঙ্কায় আমরা সামর্থ্যরে সবটুকু দিয়ে খেলবো।” “আমরা বিশ্বাস করি আমাদের (শিরোপা) জেতার সামর্থ্য আছে। একটি দল হিসেবে একাত্ম হয়ে খেলতে পারলে শিরোপা আমাদের হাতেই উঠবে,” যোগ করেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বার্বাডোজের হাই পারফরম্যান্স সেন্টারে ৯ দিন প্রস্তুতি নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই প্রস্তুতিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সন্তুষ্ট। তিনি বলেন, “ক্যাম্প বেশ ভালো ভাবে শেষ হয়েছে এবং আমরা মানসিক ভাবে খুব ভালো অবস্থায় আছি। নিজেদের ওপরে পূর্ণ বিশ্বাস নিয়েই আমরা শ্রীলঙ্কায় যাচ্ছি।” কিছু দিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ধরনের ক্রিকেটেই সহজ জয়ে ভীষণ অনুপ্রাণিত ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট বোর্ডের সঙ্গে দীর্ঘ দিনের বিবাদ কাটিয়ে গেইল ফেরায় ক্যারিবীয়রা দারুণ উজ্জীবিতও। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্র“পে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩১৬ঘ.