ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিনটি ওয়ানডে ও দুুটি তিন দিনের ম্যাচ খেলতে বুধবার ভারতের উদ্দেশে রওনা দিচ্ছে বিসিবি-স্ট্যান্ডার্ড চার্টার্ড সম্মিলিত স্কুল দল।
সোমবার ঘোষিত ১৬ সদস্যের দলের অধিনায়ক নির্বাচিত হয়েছে তানজিদ আহমেদ ইমন, সহ-অধিনায়ক মোসাব্বেক হোসেন সান।
দলের বাকি সদস্যরা হলো পিনাক ঘোষ, নাজমুল হোসেন শান্তু, হেদায়েত হোসেন, শামীম আহমেদ, অলি আহমেদ খান, আকিব মাহমুদ, এটিএম শাহজালাল, সাকির আহমেদ শুভ্র, মুনিম শাহরিয়ার, ইশতিয়াক আশরাফ, আশিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম, অনিল বাবু ও কাজী অনীক ইসলাম।
অপেক্ষমান তালিকায় আছে জালালউদ্দিন রুমি, আসাদুল্ল¬াহ আল গালিব, টিপু সুলতান ও রিজভী সুলতান।
শুক্রবার টেলিচেরির কনর ভায়াল স্টেডিয়ামে প্রথম ওয়ানডে খেলবে সম্মিলিত স্কুল দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩৪৯ঘ.
bdnews24