২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে নিয়ে হোয়াটমোরের উচ্ছ্বাস

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলের পারফরম্যান্সে আনন্দিত পাকিস্তানের কোচ ডেভ হোয়াটমোর। প্রথম দুই ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 06:15 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলের পারফরম্যান্সে আনন্দিত পাকিস্তানের কোচ ডেভ হোয়াটমোর। প্রথম দুই ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে প্রতিপক্ষকে ৮৯ রানে অলআউট করে সহজে জিতলেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তান জিতেছে সুপার ওভারের নাটকীয়তা আর রোমাঞ্চ পেরিয়ে। তবু দলকে নিয়ে উচ্ছ্বসিত হোয়াটমোর। তিনি বলেন, “আমি খুবই খুশি। দুই ম্যাচেই জয়ের চেয়ে বেশি কিছু ভাবাই যায় না। দ্বিতীয় ম্যাচের শেষটা ছিল রোমাঞ্চকর। এমনটা যে হবে অন্তত আমি তা ভাবতে পারিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সুপার ওভারের অভিজ্ঞতা হয়ে ভালোই হয়েছে। আমাদের খুব বেশি সুপার ওভার খেলার অভিজ্ঞতা নেই।” সিরিজ জয় নিশ্চিত হয়ে গেলেও সোমবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জিতে পরিপূর্ণ তৃপ্তি পেতে চান হোয়াটমোর। তিনি বলেন, “১-১ সমতা থাকলে ম্যাচটা যতটা গুরুত্বপূর্ণ হতো এখন আর ততটা নয়। তবু এই ম্যাচকে আমাদের জন্য গুরুত্বপূর্ণই বলবো।” বাঁ হাতের চোটের কারণে শেষ ম্যাচেও মাঠের বাইরে থাকতে হতে পারে শহীদ আফ্রিদিকে। তবে দ্বিতীয় ম্যাচে চোট পেলেও সাঈদ আজমলের খেলার সম্ভাবনাই বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০১১ঘ.