২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজে ব্যাটিংয়েই হার: সালমা

দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের কাছে ৭ উইকেটে হারের জন্য বাজে ব্যাটিংকেই দায়ী করলেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 07:59 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের কাছে ৭ উইকেটে হারের জন্য বাজে ব্যাটিংকেই দায়ী করলেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাজে ব্যাটিংয়ের কারণেই আমরাদের আজকে (রোববার) হারতে হয়েছে। শট নির্বাচন ভালো হয়নি, তেমন কোনো জুটিও গড়ে উঠেনি।” টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, “সকালে উইকেট দেখে ব্যাটিং সহায়কই মনে হয়েছে। আগের ম্যাচে ভালো ব্যাটিংয়ের পর এই ম্যাচে আরো বড় স্কোরের লক্ষ্য ছিল। কিন্তু শুরুতেই উইকেট পড়ায় তা হয়নি।” “তিনটি ক্যাচ হাত ছাড়া না হলে ৬০ রান নিয়েও লড়াই করা যেত। ফিল্ডাররা সবাই চাপ নিয়েছেন বলেই সহজ ক্যাচগুলো হাতছাড়া হয়েছে,” যোগ করেন তিনি। ওয়ানডে সিরিজে না পারলেও মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিং ও ফিল্ডিংয়ে উন্নতির প্রতিশ্র“তি দিয়েছেন তিনি। সিরিজ জেতার চেয়েও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মিগনন দ্যু প্রিজের কাছে বেশি গুরুত্বপূর্ণ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া এবং স্পিন বোলিংয়ের বিেেপক্ষ ভালো খেলা। ওয়ানডে সিরিজে সেই লক্ষ্য অনেকখানিই পূরণ হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এখানে আমাদের শুরুটা ভালো হয় নি। কিন্তু আমরা কন্ডিশনের সঙ্গে বেশ দ্রুত মানিয়ে নিয়েছি।” “টস জিতে ফিল্ডিংয়ের পরিকল্পনা ছিল আমাদের। টসে হারার পরও প্রথম বোলিং পাওয়ায় আমাদের জন্য সুুবিধেই হয়েছে। উইকেট থেকে বোলাররা সকালে বেশ সুবিধা পেয়েছেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৩৫৬ ঘ.