ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্যান্সারকে জয় করে ফেরা যুবরাজ সিংকে অপেক্ষায় রাখলো প্রতিকূল আবহাওয়া। বিশাখাপত্তনমে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল এই অলরাউন্ডারের। তবে টানা বৃষ্টির কারণে শনিবার বিশাখাপত্তনমে টসই হতে পারে নি।
শুধু যুবরাজই নন এই ম্যাচ দিয়ে ফেরার অপেক্ষায় ছিলেন অফস্পিনার হরভজন সিংও। ৬৮৩টি আন্তর্জাতিক উইকেটের মালিক হরভজনের চলতি বছর দেশের হয়ে এখনো কোনো ম্যাচ খেলেন নি।
মঙ্গলবার চেন্নাইয়ে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। আবহওয়ার পূর্বভাস অনুযায়ী সেই ম্যাচও পড়তে পারে বৃষ্টির কবলে।
ভারী ও টানা বৃষ্টির কারণে এরই মধ্যে ভারতের ইরানি কাপের ভেন্যু থেকে বাদ পড়েছে জয়পুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১০৯ ঘ.
bdnews24