২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষসেরা অনুষ্ঠান বর্জনের ইঙ্গিত আশরাফের

বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় সাঈদ আজমলের অর্ন্তভুক্তির আবেদন বিবেচনা করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর প্রতিবাদে আগামী সপ্তাহে কলম্বোতে আইসিসি বর্ষসেরা অনুষ্ঠান বর্জনের ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি জাকা আশরাফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2012, 06:10 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় সাঈদ আজমলের অর্ন্তভুক্তির আবেদন বিবেচনা করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর প্রতিবাদে আগামী সপ্তাহে কলম্বোতে আইসিসি বর্ষসেরা অনুষ্ঠান বর্জনের ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি জাকা আশরাফ। পাকিস্তানের ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ পত্রিকাকে আশরাফ বলেন, “তার (আজমলের) নাম অর্ন্তভুক্ত করতে সাধারণ মানুষ ও সাবেক ক্রিকেটারদের পক্ষ থেকে আমাদের ওপর প্রচণ্ড চাপ রয়েছে। আমার মনে হয় জুরি বোর্ড (পুরস্কারের জন্য) সেরা ক্রিকেটারকে বাছাই করেছে কিনা তা আইসিসির পরীক্ষা করে দেখা উচিৎ।” জুরিদের সিদ্ধান্ত সংশোধনের তাগিদ দিয়ে তিনি আরো বলেন, “যদি আজমলের চেয়ে কারো উইকেট বেশি থাকে তাহলে আমরা প্রতিবাদটা প্রত্যাহার করে তাদের বাছাইকে সমর্থন করতে প্রস্তুত।” “নইলে প্রতিবাদ হিসেবে (বর্ষসেরা) অনুষ্ঠান বয়কট করার কথা ভাবতে বাধ্য হবো আমরা,” যোগ করেন পিসিবি সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০০৮ঘ.