ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লতা মন্ডলের ব্যাটিং বীরত্বে প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলকে ২ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। শুক্রবার দ্বিতীয় ওয়ানডে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ৪ বলে ৭৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ৩৭ ওভার ৩ বলে ৮ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
গত নভেম্বরে ওয়ানডে মর্যাদা পাওয়ার পর শের-ই-বাংলা স্টেডিয়ামে এই প্রথম খেললো বাংলাদেশ। ওয়ানডেতে স্বাগতিকদের এটি দ্বিতীয় জয়।
লক্ষ্য তাড়া করতে নেমে ৮ রানে শারমীন আক্তার (০) ও অধিনায়ক সালমা খাতুনের (২) বিদায়ে বাংলাদেশের শুরুটা ভালো হয় নি।
সালমার বিদায়ের পর বাংলাদেশকে প্রায় একাই টেনে নিয়ে গেছেন লতা। ৫৪ বলে ৪টি চারের সাহায্যে তার ৩১ রানের অনবদ্য ইনিংসের সৌজন্যে স্বস্তি¡ ফেরে বাংলাদেশ শিবিরে।
অন্য প্রান্তে আয়েশা আক্তার, রুমানা আহমেদ ও ফারজানা হকের দ্রুত বিদায়ের পরও অতিথি বোলারদের চেপে বসতে দেননি ম্যাচ সেরা লতা।
দলীয় ৫৬ রানে লতার বিদায়ের পর নুজহাত তানিয়া ও অভিষিক্ত তাজিয়া আক্তারের দ্রুত বিদায় স্বাগতিকদের ভীষণ অস্বস্তি¡তে ফেলে দেয়। কিন্তু রিতু মণির অপরাজিত ১২ রানের সুবাদে ৭৫ বল অব্যবহৃত রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা।
৩২ রানে ৩ উইকেট নিয়ে সুনীতি লুবসার দক্ষিণ আফ্রিকার সেরা বোলার।
এর আগে ৫ রানেই ৩ উইকেট হারিয়ে শুরুতেই অস্বস্তি¡তে পড়ে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ উইকেটে মারিজান্নে কাপের (১১) সঙ্গে অধিনায়ক মিগনন দ্যু প্রিজের (২৪) ৩৭ রানের জুটি ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করে।
দলীয় ৪২ রানে মারিজান্নের বিদায়ের পর স্কোর বোর্ডে ৬ রান যোগ করতেই ইয়োলান্ডি ভান্ডের ও প্রিজের বিদায়ে বড় একটা ধাক্কা খায় অতিথিরা।
সপ্তম উইকেটে সাবনিম ইসমাইলের (৯) সঙ্গে সানি লুসের (১৫*) ২১ রানের জুটি গড়লেও লড়াইয়ের পুজি গড়তে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৬৯ রানে সাবনিমের বিদায়ের ৬ রানের মধ্যে শেষ তিন উইকেট হারিয়ে ৯২ বল আগেই অলআউট হয়ে যায় অতিথি দলটি।
বাংলাদেশের পক্ষে খাদিজাতুল কুবরা (৩/৮) ও রুমানা আহমেদ (৩/১০) তিনটি করে উইকেট নেন। কুবরা ৮ রান দেন ৮ ওভারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৫১৮ ঘ
bdnews24