২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার জয়ে সিরিজ শেষ সমতায়

পঞ্চম ওয়ানডেতে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর ফলে সিরিজ শেষ হল ২-২ সমতায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 07:31 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চম ওয়ানডেতে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর ফলে সিরিজ শেষ হল ২-২ সমতায়। নটিংহ্যামের ট্রেন্টব্রিজে টস জিতে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ২ বলে ১৮২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে ৩৪ ওভার ৩ বলে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ রানে গ্রায়েম স্মিথ (১), ফাফ দ্যু প্লেসিস (৩) ও ডীন এলগারের (১) বিদায়ে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয় নি। চতুর্থ উইকেটে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে হাশিম আমলার ১৭২ রানের অবিচ্ছিন্ন সৌজন্যে শেষ পর্যন্ত সহজ জয় পায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শেষে ৯৭ রানে অপরাজিত থাকেন আমলা। তার ১০৭ বলের ইনিংসে ৯টি চার ও ১টি ছক্কা। ৯৩ বল হাতে রেখে পাওয়া জয়ে ডি ভিলিয়ার্সেরও বড় অবদান। ৭৯ বলে ১০টি চারের সাহায্যে ৭৫ রানে অপরাজিত থাকেন তিনি। এর আগে ব্যাট করতে নেমে তৃতীয় উইকেটে জনি বেয়ারস্টোর (২৯) সঙ্গে অধিনায়ক অ্যালিস্টার কুকের (৫১) ৫৫ রানের পরও ৯৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। রানের খাতা খুলার আগেই বিদায় নেন রবি বোপারা ও ইয়ন মর্গান। ষষ্ঠ উইকেটে সমিত প্যাটেলের (৯) সঙ্গে ২৫ ও সপ্তম উইকেটে ক্রিস ওয়াকসের সঙ্গে ৩২ রানের দুটি ছোট্ট জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন ক্রেইগ কিসওয়েটার (৩৩)। দলীয় ১৫৬ রানে কিসওয়েটারের বিদায়ের পর প্রায় একাই খেলতে হয়েছে ওয়াকসকে। শেষ পর্যন্ত ৩৩ রানে অপরাজিত থাকেন তিনি। ৩৭ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার রবিন পিটারসন। এছাড়া ডেল স্টেইন (২/২৪) ও মর্নে মরকেল (২/৪১) দুুটি করে উইকেট নেন। সফরে তিনটি টি-টোয়েন্টিও খেলবে দক্ষিণ আফ্রিকা। শনিবার চেস্টার লি স্ট্রিটে প্রথম টি-টোয়েন্টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০১২৭ ঘ.