২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি শুরু’

পোর্ট অব স্পেনে বার্বাডোজের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের চূড়ান্ত বিশ্বকাপ প্রস্তুতি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌঁনে দুইটায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 01:50 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পোর্ট অব স্পেনে বার্বাডোজের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের চূড়ান্ত বিশ্বকাপ প্রস্তুতি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌঁনে দুইটায়। ত্রিনিদাদ ও টোবাগোর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত ‘এশিয়া বনাম ক্যারিবিয়ান’ চারজাতি টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। প্রতিযোগিতায় মুশফিকুর রহিমের দল খেলছে বিসিবি একাদশ নামে। টুইটার বার্তায় বুধবার মুশফিক লিখেছেন, “বার্বাডোজের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে আমাদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হচ্ছে। দলের প্রত্যেকে সুস্থ আছে, আমরা খেলার জন্য সাগ্রহে অপেক্ষা করছি।” টুর্নামেন্টের বাকি দুই দল আফগানিস্তান এবং ত্রিনিদাদ ও টোবাগো। এ দুটি দল বৃহস্পতিবার মুখোমুখি হবে। বিসিবি একাদশ শুক্রবার আফগানিস্তান ও শনিবার স্বাগতিক ত্রিনিদাদ ও টোবাগোর বিপক্ষে খেলবে। টুর্নামেন্ট শেষে ১২ সেপ্টেম্বর সরাসরি চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯৫০ ঘ.