২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন্টব্রিজে আরেকটি সাফল্যের খোঁজে ইংল্যান্ড

২০০৯ সালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পর ঘরের মাঠে আর কোনো ওয়ানডে সিরিজে হার মানেনি ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজেও ইংল্যান্ডের কৃতিত্বটা ক্ষুন্ন হওয়ার সম্ভাবনা নেই। বুধবার ট্রেন্টব্রিজে পঞ্চম ও শেষ ওয়ানডে জিতলে সিরিজ জয়ও নিশ্চিত হয়ে যাবে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা স্বাগতিকদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 06:06 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০০৯ সালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পর ঘরের মাঠে আর কোনো ওয়ানডে সিরিজে হার মানেনি ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজেও ইংল্যান্ডের কৃতিত্বটা ক্ষুন্ন হওয়ার সম্ভাবনা নেই। বুধবার ট্রেন্টব্রিজে পঞ্চম ও শেষ ওয়ানডে জিতলে সিরিজ জয়ও নিশ্চিত হয়ে যাবে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা স্বাগতিকদের। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয়টি জিতে ইংল্যান্ডের কাছ থেকে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছিলো দক্ষিণ আফ্রিকা। কিন্তু ওভাল ও লর্ডসে পরের দুটো ম্যাচ জিতে ওয়ানডে-শ্রেষ্ঠত্ব আবার ইংল্যান্ডের মুঠোয়। এ বছর অন্তত মর্যাদাটা হারানোর শঙ্কা নেই তাদের। নির্ভার ইংল্যান্ডকে অনুপ্রাণিত করতে পারে আরেকটি তথ্যও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ট্রেন্টব্রিজে তাদের একমাত্র ওয়ানডের দুর্দান্ত সাফল্য। চার বছর আগে, ২০০৮ সালের ২৬ অগাস্টের ঐ ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা গ্রায়েম স্মিথের দলকে মাত্র ৮৩ রানে গুঁড়িয়ে দিতে সবচেয়ে বড় অবদান ছিল পেসার স্টুয়ার্ট ব্রডের (৫/২৩)। বিনা উইকেটে মামুলি লক্ষ্যে পৌঁছাতে একটুও সমস্যা হয়নি ইদানীং আন্তর্জাতিক ক্রিকেটে ‘ব্রাত্য’ কেভিন পিটারসেনের নেতৃত্বাধীন ইংল্যান্ডের। অতিথিদের জন্য সুসংবাদ, বিশ্রামে থাকায় এই সিরিজে নেই ব্রড। চোটের কারণে বুধবার খেলতে পারবেন না ওভালে ৭১ ও লর্ডসে ৪৮ রান করে স্বাগতিকদের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা জোনাথন ট্রটও। তার শূন্যস্থান জনি বেয়ারস্টোর পূরণ করার সম্ভাবনাই বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩৫৭ঘ.