ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রায় ৪৮ ঘন্টার যাত্রা শেষে রোববার রাতে ত্রিনিদাদে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দল। ত্রিনিদাদ ও টোবাগোর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবে তারা।
মুশফিকুর রহিমের দলের প্রধান লক্ষ্য অবশ্য ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সুষ্ঠু প্রস্তুতি। সোমবার বিশ্রাম নিয়ে মঙ্গল ও বুধবার তাদের অনুশীলন করার কথা। চার জাতির এই টুর্নামেন্টে জাতীয় দলের আড়ালে বাংলাদেশ খেলবে বিসিবি একাদশ নামে।
বৃহস্পতিবার বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ বার্বাডোজ। শুক্রবার আফগানিস্তান ও শনিবার স্বাগতিকদের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
টুর্নামেন্ট শেষে বাংলাদেশ দল আর দেশে ফিরবে না। ত্রিনিদাদ থেকে ১২ সেপ্টেম্বর তাদের সরাসরি বিশ্বকাপের আয়োজক শ্রীলঙ্কায় চলে যাওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৫৭ঘ.
bdnews24