ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে ইংল্যান্ড। বুধবার নটিংহ্যামে পঞ্চম ওয়ানডে।
লর্ডসে রোববার টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২২০ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৬ ওভার ৪ বলে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই অধিনায়ক অ্যালিস্টার কুকের (২) বিদায়ে স্বাগতিকদের শুরুটা ভালো হয় নি। তবে দ্বিতীয় উইকেটে জোনাথন ট্রটের (৪৮) সঙ্গে ইয়ান বেলের ১৪১ রানের জুটি ধাক্কা সামাল দিয়ে ইংল্যান্ডকে সহজ জয়ের ভিত গড়ে দেয়।
দলীয় ১৪৩ রানে ট্রটের বিদায়ের পর রবি বোপারাও (৬) দ্রুত ফিরে গেলে অস্বস্তি¡তে পড়ে ইংল্যান্ড। চতুর্থ উইকেটে ইয়ন মর্গানের সঙ্গে ৩০ রানের জুটি গড়ে বেলের (৮৮) বিদায় অতিথি শিবিরকে উজ্জ্বীবিত করে তুলে। বেলের ১৩৭ বলের ইনিংসে ৮টি চার ও ১টি ছক্কা।
কিন্তু পঞ্চম উইকেটে ক্রেইগ কিসওয়েটারের (২১*) সঙ্গে মর্গানের অবিচ্ছিন্ন ৩৮ রানের জুটি ইংল্যান্ডকে সহজ জয়ই এনে দেয়।
৪৭ রানে ২ উইকেট নিয়ে ডেল স্টেইন দক্ষিণ আফ্রিকার সেরা বোলার।
এর আগে গ্রায়েম স্মিথের (২৯) সঙ্গে হাশিম আমলার ৬৮ রানের উদ্বোধনী জুটির সৌজন্যে শুরুটা ভালো হয় অতিথিদের। দ্বিতীয় উইকেটে জেপি ডুমিনির (১৮) সঙ্গে ৩২ রানের আরেকটি জুটি গড়ে লকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন আমলা (৪৫)।
এক পর্যায়ে অতিথিদের স্কোর ছিল ১০০/১, সেখান েেক স্কোর বোর্ডে ১৫ রান জমা করার পে আমলা, ডুমিনি ও ফাফ দ্যু প্লেসিসের (১) বিদায় অতিথিদের অস্বস্তি¡তে ফেলে দেয়।
এরপর পঞ্চম উইকেটে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের (৩৯) সঙ্গে ৫১ ও সপ্তম উইকেটে রবিন পিটারসনের (৩১*) সঙ্গে ৪০ রানের দুটি কার্যকর দুটি গড়েও বোলারদের লড়াইয়ের জন্য বড় পুজি এনে দিতে পারেন নি ডীন এলগার (৩৫)।
৩৫ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার জেমস ট্রেডওয়েল। এছাড়া রবি বোপারা ২ উইকেট নেন ৩৪ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩২৭ ঘ.
bdnews24