২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শারজায় সিরিজ জয়ের লড়াই

সোমবার শারজায় ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় দু দলের সামনেই সিরিজ জয়ের সুযোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 04:29 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার শারজায় ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় দু দলের সামনেই সিরিজ জয়ের সুযোগ। অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কের দুশ্চিন্তা দুটো বিষয়ে - প্রতিপক্ষের দুর্দান্ত স্পিন আক্রমণ এবং টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা। অস্ট্রেলিয়ার ‘সিডনি মর্নিং হেরাল্ড’ পত্রিকাকে তিনি বলেন, “স্পিন বলের বিপক্ষে আমাদের আরো উন্নতি করতে হবে। দেশের বাইরে খেলার সময় এ বিষয়ে আমাদের আরো মনযোগ দিতে হবে। আমাদের টপ অর্ডারেরও পরিশ্রম করা প্রয়োজন।” আবুধাবিতে দ্বিতীয় ওয়ানডে সহজেই ৭ উইকেটে জিতলেও সোমবার অস্ট্রেলিয়াকে হারানোর জন্য আরো ভালো খেলতে হবে বলে মনে করেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হক। তিনি বলেন, “অস্ট্রেলিয়া বিশ্বের সেরা দল। তাই আগামী ম্যাচে আমাদের খুব ভালো খেলতে হবে। তারা কঠিন লড়াই করবে আর আমরাও সেজন্য প্রস্তুত।” চোটের কারণে দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তবে সোমবার ওয়ানডের দ্রুততম শতকের মালিকের মাঠে নামার উজ্জ্বল সম্ভাবনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২২৭ঘ.