ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুটি তিন দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ১২ সেপ্টেম্বর ভারতের কেরালার উদ্দেশে রওনা দেবে স্ট্যান্ডার্ট চার্টার্ড ব্যাংক (এসসিবি)-বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্মিলিত স্কুল দলের খুদে ক্রিকেটাররা।
রোববার সম্মিলিত স্কুল দলের কোচ আব্দুল করিম জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারা বছর ধরেই আমরা ক্যাম্প করি। এবার ভারত সফরকে সামনে রেখে বিশেষ ক্যাম্প হচ্ছে।”
স্কুল ক্রিকেট বা জেলা পর্যায়ের ক্রিকেটের চেয়ে সম্মিলিত স্কুল দলের সব কিছু আলাদা বলে মনে হচ্ছে ক্রিকেটারদের।
বিকেএসপির অফস্পিনিং অলরাউন্ডার মোসাব্বেক হোসেন জানালো, “এখানে প্রত্যেকটা বিষয়ে আলাদা কাজ হয়। বোলারদের বলের গ্রিপ, রান আপ থেকে শুরু করে সুইং, লাইন-লেন্থ সব কিছু নিয়েই কাজ করা হয়। ব্যাটসম্যানদেরও স্টান্স, সব ধরনের শট এবং ভুল-ত্র“টি নিয়ে কাজ করতে হয়। ফিল্ডিংয়েও দেয়া হয় আলাদা গুরুত্ব।”
বড় ভাই মোসাদ্দেক হোসেন অনূর্ধ্ব-১৯ দলের সদস্য। তার কাছ থেকেই ক্রিকেটার হওয়ার অনুপ্রেরণা পাওয়া মোসাব্বেকের স্বপ্ন জাতীয় দলে খেলা। সে বললো, “এখানে এসে স্বপ্নটা আরো বড় হয়েছে। এক দিন জাতীয় দলে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছি।”
উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার মুনীম জানালো, “জেলা পর্যায় থেকে এখানে সুযোগ-সুবিধা অনেক বেশি। এখানে খেলোয়াড়দের অনেক বেশি যতœ নেয়া হয়। ক্যাম্পে থাকা প্রত্যেকেরই স্বপ্ন জাতীয় দলে খেলা ।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩৫ঘ.
bdnews24