ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দলের বিপক্ষে ঘরোয়া সিরিজের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার থেকে ‘এ’ দলের প্রধান কোচ স্টুয়ার্ট বার্নসের অধীনে প্রস্তুতি ক্যাম্প।
১২ সেপ্টেম্বর ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দল। সফরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ও ‘এ’ দলের বিপক্ষে একটি করে চারদিনের ম্যাচ খেলবে অতিথিরা।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অ্যকাডেমির বিপক্ষে চারদিনের ম্যাচ শুরু ১৬ সেপ্টেম্বর থেকে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ বিপক্ষে চারদিনের ম্যাচ শুরু ২২ সেপ্টেম্বর থেকে।
একই মাঠে ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টিও খেলবে অতিথিরা।
প্রাথমিক দল: নাসির উদ্দিন ফারুক, ইমরুল কায়েস, মার্শাল আইয়ুব, নাঈম ইসলাম, শামসুর রহমান, ফরহাদ হোসেন, রকিবুল হাসান, মিঠুন আলী, শুভাগত হোম চৌধুরী, এনামুল হক জুনিয়র, আরাফাত সানি, সাকলায়েন সজিব, শাহদাত হোসেন, রবিউল ইসলাম, দেলোয়ার হোসেন, ডলার মাহমুদ, তাসকিন আহমেদ, ধীমান ঘোষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১১৪ ঘ.
bdnews24