২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিটারসেনের ভাবনায় শুধুই জাতীয় দল

বোর্ড এবং দলের সঙ্গে সম্পর্কোন্নয়নে উদগ্রীব কেভিন পিটারসেন। তাই অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের দল সিডনি সিক্সারসের প্রস্তাবে এখনো সাড়া দেননি ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটসম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 06:26 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বোর্ড এবং দলের সঙ্গে সম্পর্কোন্নয়নে উদগ্রীব কেভিন পিটারসেন। তাই অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের দল সিডনি সিক্সারসের প্রস্তাবে এখনো সাড়া দেননি ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটসম্যান। তবে পিটারসেনের সঙ্গে আলোচনা সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি সিডনি সিক্সারসের প্রধান নির্বাহী ও অস্ট্রেলিয়ার সাবেক পেসার স্টুয়ার্ট ক্লার্ক। দক্ষিণ আফ্রিকার কয়েক জন ক্রিকেটারের কাছে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও কয়েক জন সতীর্থ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে এসএমএস করেছিলেন পিটারসেন। তারই শাস্তি হিসেবে জাতীয় দলের বাইরে থাকতে হচ্ছে তাকে। আন্তর্জাতিক ক্রিকেটে ‘কেপি’ নামে পরিচিত পিটারসেন কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেও তাতে মন গলেনি ইংল্যান্ডের ক্রিকেট কর্মকর্তাদের। কয়েক মাস আগে ওয়ানডে থেকে অবসর নেয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাননি তিনি। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিয়মানুযায়ী, কোনো খেলোয়াড় সীমিত ওভারের যে কোনো এক ধরণের ক্রিকেট থেকে অবসর নিলে অন্যটির জন্য তাকে বিবেচনা করা হয় না। পিটারসেন অবশ্য টি-টোয়েন্টিতে খেলতে আগ্রহী। বোর্ডের সঙ্গে বিরোধ মিটিয়ে ফিরতে চান ওয়ানডেতেও। কিন্তু তার বিষয়ে এখনো কঠোর অবস্থানে ইসিবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/০০২১ঘ.