২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার সহজ জয়

একমাত্র ওয়ানডেতে আফগানিস্তানকে সহজেই ৬৬ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 02:28 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একমাত্র ওয়ানডেতে আফগানিস্তানকে সহজেই ৬৬ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৭২ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৪৩ ওভার ৫ বলে ২০৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম পাঁচ ব্যাটসম্যানের দুজন রানের খাতা খুলার আগেই সাজঘরের পথ ধরলে ৪৯ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। পঞ্চম উইকেটে মোহাম্মদ নবির (৪৬) সঙ্গে আসগর স্তানিকজাইয়ের (৬৬) ৮৬ রানের জুটি ধাক্কা সামাল দিয়ে ভালো অবস্থানে নিয়ে আসে দলটিকে। তবে ১৩৫ রানে নবি ও ১৬৫ রানে আসগরের বিদায়ের পর আর বেশি দূর এগোয়নি আফগানিস্তানের ইনিংস। ৪৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার সেরা বোলার। এছাড়া জেমস প্যাটিনসন ৩ উইকেট নেন ৪৬ রানে। এর আগে ব্যাট করতে নেমে ৩৭ রানে ডেভিড ওয়ার্নারকে (২৪) হারানো অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন ম্যাথু ওয়েড ও অধিনায়ক মাইকেল ক্লার্ক। দ্বিতীয় উইকেটে ১৩১ রানের জুটি গড়েন তারা। দলীয় ১৬৮ রানে ওয়েডের (৭৫) বিদায়ের পর অভিষিক্ত গ্লেন ম্যাক্সওয়েল (২), ক্লার্ক (৭৫) ও ডেভিড হাসির (১৩) বিদায় দলকে অস্বস্তি¡তে ফেলে দেয়। তবে মাইক হাসির ৪৯ রানের আক্রমণাত্মক ইনিংসের সৌজন্যে শেষ ৬ ওভারে ৬২ রান সংগ্রহ করে লড়াইয়ের পুঁজি গড়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। আফগানিস্তানের পক্ষে করিম সাদিক, নবি ও শাপুর জরদান দুটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৮২০ ঘ.