২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে প্রথম ওয়ানডে পরিত্যক্ত

বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে। আগামী মঙ্গলবার সাউদাম্পটনের রোজ বোলে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয়টি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2012, 03:39 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে। আগামী মঙ্গলবার সাউদাম্পটনের রোজ বোলে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয়টি হবে। শুক্রবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও দফায়-দফায় বৃষ্টির কারণে খেলা শুরু হয় বেলা তিনটার দিকে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ২৩ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ড ৫.৩ ওভারে বিনা উইকেটে ৩৭ রান করার পর শুরু হয় তুমুল বৃষ্টি। খেলারও সেখানেই সমাপ্তি। এই ম্যাচ জিতলেই ইংল্যান্ডকে সরিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে যেতো দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির বাধায় টেস্ট ও টি-টোয়েন্টির সেরা দলকে ইতিহাস গড়ার জন্য আরেকটু অপেক্ষায় থাকতেই হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৩৫ঘ.