২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার সামনে রেকর্ড গড়ার হাতছানি

ইতিহাসের প্রথম দল হিসেবে তিন ফরম্যাটের ক্রিকেটে আইসিসির র‌্যাংকিংয়ের শীর্ষে উঠার সুযোগ দক্ষিণ আফ্রিকার সামনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2012, 01:43 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতিহাসের প্রথম দল হিসেবে তিন ফরম্যাটের ক্রিকেটে আইসিসির র‌্যাংকিংয়ের শীর্ষে উঠার সুযোগ দক্ষিণ আফ্রিকার সামনে। ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ দল ইংল্যান্ডের (১২১) চেয়ে দশমিক ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা (১২১)। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতলেই স্বাগতিকদের সরিয়ে শীর্ষে উঠে যাবে অতিথিরা। ওয়ানডে সিরিজে শীর্ষস্থান থেকে ইংল্যান্ডকে সরাতে স্বাগতিকদের অন্তত ৩-২ ব্যবধানে হারতে হবে এবি ডি ভিলিয়ার্সের দলকে। তবে, ২৮ অগাস্ট থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া (১১২) ও পাকিস্তানের (১০৫) মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দিকেও নজর রাখতে হবে তাদের। ইংল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে গত সপ্তাহেই টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে টি- টোয়েন্টির শীর্ষ দল দক্ষিণ আফ্রিকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯৩১ ঘ.