২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার কোচ রিক্সন

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নির্বিঘœ করতে সংক্ষিপ্ত পরিসরের এই ক্রিকেট নিয়েই আপাতত কাজ করছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ মিকি আর্থার। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের প্রধান কোচ হিসেবে কাজ করবেন ফিল্ডিং কোচ স্টিভ রিক্সন। ঐ সিরিজেই টি-টোয়েন্টি অংশে প্রধান কোচের দায়িত্বে ফিরবেন আর্থার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2012, 05:48 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নির্বিঘœ করতে সংক্ষিপ্ত পরিসরের এই ক্রিকেট নিয়েই আপাতত কাজ করছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ মিকি আর্থার। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের প্রধান কোচ হিসেবে কাজ করবেন ফিল্ডিং কোচ স্টিভ রিক্সন। ঐ সিরিজেই টি-টোয়েন্টি অংশে প্রধান কোচের দায়িত্বে ফিরবেন আর্থার। শ্রীলঙ্কায় সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হবে চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ ব্যাপার আর্থার বলেন, “এই সময়টায় আমি দলের চেয়ে দূরে থাকবো। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আমাদের টি-টোয়েন্টি পরিকল্পনা ঠিক করতে ও প্রতিপক্ষ সম্পর্কে চর্চা করবো।” “আমাদের সাপোর্ট স্টাফরা সবাই অভিজ্ঞ এবং সবার মধ্যে ঐক্যতান রয়েছে। আমি জানি, জাস্টিন ল্যাঙ্গার ও আলি ডি উইন্টারকে নিয়ে আমার অনুপস্থিতির সময়টায় স্টিভ ভালোভাবেই চালিয়ে নেবে,” যোগ করেন তিনি। এর আগে ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের প্রধান কোচ হিসেবে কাজ করা রিক্সন বলেন, “অবশ্যই এ ধরনের সুযোগ এলে সাগ্রহে অপেক্ষা করতে তুমি। প্রত্যেক দিন তুমি অস্ট্রেলিয়ার কোচিং করাবে না। বাড়তি দায়িত্ব নিতে এবং মাইকেল ক্লার্কের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি আমি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০২৯ ঘ.