ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুশফিকুর রহিমের অপরাজিত অর্ধশতকের সৌজন্যে শুক্রবারের দ্বিতীয় ম্যাচে বাসনারিহরা ক্রিকেট ডান্ডিকে ৬ উইকেটে হারিয়েছে নাগানাহিরা নাগাস।
পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শেষ বলে আলআউট হওয়ার আগে ১৪৬ রান করে বাসনাহিরা। জবাবে ১৯ ওভারে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় নাগানাহিরা।
লক্ষ্য তাড়া করতে নেমে ৩৭ রানে দুই উইকেট হারায় নাগানাহিরা। তৃতীয় উইকেটে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের (৩০) সঙ্গে মুশফিকের ৫৭ রানের জুটি ধাক্কা সামলে ভালো অবস্থানে নিয়ে আসে নাগানাহিরাকে।
এরপর সচিত্রা পাথিরানা দ্রুত (৪) দ্রুত বিদায় নিলেও পঞ্চম উইকেটে অ্যাঞ্জেলো পেরেরার (১৫) সঙ্গে মুশিফিকের ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে সহজ জয় এনে দেয়। ম্যাচ শেষে ৫৪ রানে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক। তার ৩৯ বলের ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা।
৩৪ রানে ৩ উইকেট নিয়ে ড্রিক ন্যানেস বাসনাহিরার সেরা বোলার।
এর আগে ব্যাট করতে নেমে অধিনায়ক তিলকারতেœ দিলশানের ৩৫ ও ক্যামেরন বোর্গাসের ৩২ রানের সুবাদে দেড়শর কাছাকাছি স্কোর গড়ে বাসনাহিরা।
এক পর্যায়ে দলটির সংগ্রহ ছিল ১১৭/৩। সেখানে থেকে ২৬ বলে শেষ ৭ উইকেট হারিয়ে সংগ্রহ আরো বড় করার সুযোগ হারায় দলটি।
২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা সামিন্দা নাগানাহিরার সেরা বোলার। এছাড়া অজন্তা মেন্ডিস ৩৪ রানে নেন ২ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০২৯ ঘ.
bdnews24