২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেয়ারস্টো-বেলের দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড

পঞ্চম উইকেটে জনি বেয়ারস্টো ও ইয়ান বেলের শতরানের জুটির সৌজন্যে লর্ডস টেস্টে শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের স্কোর ২০৮/৫। ৫ উইকেট হাতে নিয়ে ১০১ রানে পিছিয়ে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2012, 06:14 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চম উইকেটে জনি বেয়ারস্টো ও ইয়ান বেলের শতরানের জুটির সৌজন্যে লর্ডস টেস্টে শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের স্কোর ২০৮/৫। ৫ উইকেট হাতে নিয়ে ১০১ রানে পিছিয়ে স্বাগতিকরা। বেয়ারস্টো ৭২ ও ম্যাট প্রায়র ২২ রানে ব্যাট করছেন। ষষ্ঠ উইকেটে এ পর্যন্ত ৩০ রানের জুটি গড়েছেন তারা। শততম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড দলনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ফিরেছেন হতাশা নিয়ে। মর্নে মরকেলের বলে স্ট্রাউস বোল্ড হয়ে গেলে ভাঙ্গে ২৯ রানের উদ্বোধনী জুটি। মরকেল ও ডেল স্টেইনের মারাত্মক বোলিংয়ে এরপর দ্রুত সাজঘরের পথ ধরেন অ্যালিস্টার কুক, জোনাথন ট্রট ও জেমস টেলর। ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৫৪/৪। দক্ষিণ আফ্রিকাও প্রথম ৪ উইকেট হারিয়েছিল ৫৪ রানে। পঞ্চম উইকেটে বেলের (৫৮) সঙ্গে বেয়ারস্টোর ১২৪ রানের জুটি ধাক্কা সামলে ভালো অবস্থানে নিয়ে আসে স্বাগিতকদের। দলীয় ১৭৮ রানে বেলকে আলভিরো পিটারসেনের ক্যাচ বানিয়ে দক্ষিণ আফ্রিকার জন্য বিপদ জনক হয়ে উঠা এই জুটি ভাঙ্গেন ভারনন ফিল্যান্ডার। দক্ষিণ আফ্রিকার পক্ষে স্টেইন ও মরকেল দুটি করে উইকেট নেন। এর আগে ৭ উইকেটে ২৬২ রান নিয়ে দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। শেষ ৩ উইকেটে আরো ৪৭ রান যোগ তিনশ পেরুয় অতিথিরা। আগের দিন ৪৬ রানে অপরাজিত থাকা ফিল্যান্ডার (৬১) দশম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে অর্ধশতকের দেখা পেয়েছেন। এছাড়া মর্নে মরকেল খেলেন ২৫ রানের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস। ৭৫ রানে ৪ উইকেট নিয়ে স্টিভেন ফিন ইংল্যান্ডের সেরা বোলার। সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা: ৩০৯ (স্মিথ ১৪, পিটারসেন ২২, আমলা ১৩, ক্যালিস ৩, ভিলিয়ার্স ২৭, রুডলফ ৪২, ডুমিনি ৬১, ফিল্যান্ডার ৬১, স্টেইন ২৬, মরকেল ২৫, ইমরান ২*; ফিন ৪/৭৫, অ্যান্ডারসন ৩/৭৬, সোয়ান ২/৬৩, ব্রড ১/৬৯) ইংল্যান্ড: ২০৮/৫ (স্ট্রাউস ২০, কুক ৭, ট্রট ৮, বেল ৫৮, টেলর ১০, বেয়ারস্টো ৭২*, প্রায়র ২২*, স্টেইন ২/৪৮, মরকেল ২/৫৩, ফিল্যান্ডার ১/৩০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০০৬ ঘ.