২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশ দল ঘোষণা

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 02:46 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ডি’ গ্র“পে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান। পাল্লে¬কেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে ২১ সেপ্টেম্বর নিউজিল্যান্ড এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে মুশফিকুর রহিমের দল। প্রত্যেক গ্র“পের চ্যাম্পিয়ন ও রানার্সআপ সুপার এইটে খেলবে। গত মাসে ইউরোপ সফরে যাওয়া দলে মাত্র একটি পরিবর্তন। বাদ পড়েছেন পেসার নাজমুল হোসেন। তার জায়গায় ফিরেছেন অলরাউন্ডার ফরহাদ রেজা। বিশ্বকাপের আগে ত্রিনিদাদ ও টোবাগোর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত টি-টোয়েন্টি টুর্নামেন্টে এই দলটিই বিসিবি একাদশ নামে খেলবে। বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিক, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, নাসির হোসেন, জহুরুল ইসলাম, জিয়াউর রহমান, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, আবুল হাসান, ফরহাদ রেজা, আব্দুর রাজ্জাক ও ইলিয়াস সানি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪২ঘ.