ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে (এসএলপিএল) সোমবারের একমাত্র খেলায় কান্দুরাতা ওয়ারিয়র্সকে সহজেই ৭ উইকেটে হারিয়েছে নাগেনাহিরা নাগাস।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৯ রান করে কান্দুরাতা। জবাবে ১৯ ওভার ৩ বলে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় নাগানাহিরা।
লক্ষ্য তাড়া করতে নেমে ৮ ওভার ৪ বলে ম্যাচ সেরা ইমরান নাজিরের (৫৮) সঙ্গে আহমেদ শেহজাদের (৩৪) ৮৫ রানের উদ্বোধনী জুটি নাগানাহিরাকে সহজ জয়ের ভিত গড়ে দেয়।
তৃতীয় উইকেটে অ্যাঞ্জেলো পেরেরার (১৫) সঙ্গে ৩৮ ও চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমের (৫*) সঙ্গে অবিচ্ছিন্ন ২২ রানের ছোট দুটি জুটি গড়ে দলকে টানা দ্বিতীয় জয় এনে দেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস (৪২*)।
এর আগে ব্যাট করতে নেমে থিসেরা পেরেরার আক্রমণাত্মক ৭২ রানের সুবাদে দেড়শ পেরোয় কান্দুরাতা। থিসেরার ৩৩ বলের ইনিংসে ৬টি চার ও ৪টি ছক্কা।
এছাড়া মিসবাহ-উল-হক ও কিথুরুয়ান ভিটাঙ্গের অবদান ২৪ রান করে।
নাগানাহিরার পক্ষে অজন্তা মেন্ডিস, বেন লাফলিন ও শচীন পাথিরানা দুটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০৩৭ ঘ.
bdnews24