২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিম-ঝড়ে ওয়াইয়াম্বার শুভ সূচনা

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) নিজের প্রথম ম্যাচেই সফল তামিম ইকবাল। তার আক্রমণাত্মক অপরাজিত ৯৩ রান উথুরা রুদ্রাসের বিপক্ষে ৯ উইকেটের সহজ জয় এনে দিয়েছে ওয়াইয়াম্বা ইউনাইটেডকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 03:20 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) নিজের প্রথম ম্যাচেই সফল তামিম ইকবাল। তার আক্রমণাত্মক অপরাজিত ৯৩ রান উথুরা রুদ্রাসের বিপক্ষে ৯ উইকেটের সহজ জয় এনে দিয়েছে ওয়াইয়াম্বা ইউনাইটেডকে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৯ রানের বেশ ভালো সংগ্রহ গড়ে উথুরা। সর্বোচ্চ ৫১ রান আসে ইমরান ফারহাতের ব্যাট থেকে। দ্বিতীয়-সর্বোচ্চ ৩৮ রান চামারা কাপুগেদেরার। এছাড়া মাহেলা উদাওয়াত্তে ও ফারভিজ মাহারুফের অবদান ২৮ রান করে। ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ওয়াইয়াম্বার সহজ জয়ের ভিত গড়ে দেয় তামিম ও কামরান আকমলের ১৭৬ রানের দুর্দান্ত উদ্বোধনী জুটি। ৫৫ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৭৯ রান করেন কামরান। আর ম্যাচ-সেরা তামিমের ৬১ বলের ইনিংস সাজানো ৭টি চার ও ৬টি ছক্কায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১১৯ঘ.